হাইকোর্টে মিলল না জামিন, স্ত্রীর শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন Kalighater Kaku

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার রাতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজয়ের স্ত্রীর। এরপরেই মঙ্গলবার স্ত্রী বাণী ভদ্রের প্রয়াণে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ। কিন্তু আদালতে জামিন পেলেন না কালীঘাটের কাকু। তবে স্ত্রীর শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন তিনি এমনটাই জানিয়েছে আদালত।

আরও পড়ুন: Mamata Banerjee-র খোঁজ নিলেন রাজ্যপাল, SSKM-এ এমআরআই মুখ্যমন্ত্রীর!

প্রসঙ্গত, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর স্ত্রী বাণী ভদ্র। জানা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী বাণী ভদ্র। সোমবার গভীর রাতে নিউ আলিপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর পরিবারের সদস্যরাই তড়িঘড়ি চিকিৎসক ডাকেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই জেলে বসেই স্ত্রীয়ের মৃত্যুর খবর পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়
হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

মঙ্গলবার স্ত্রীর প্রয়াণের পর জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজয়। কিন্তু জামিনের আর্জি খারিজ করে বিচারপতি জানান, জেল কোড অনুযায়ী সুজয় শশ্মান যাত্রায় যেতে পারেন। তবে সাময়িক ভাবে ক’দিন মুক্তি দেওয়া যায় কি না তা শুক্রবার বিবেচনা করবে আদালত। যদিওবা এদিন আদালতে সুজয়ের আইনজীবী কিশোর দত্ত বলেন, “অন্তত ১৫ দিনের জন্য জামিন চাইছি। ওঁর স্ত্রী মারা গিয়েছেন।” এরপরেই বিচারপতি জানান, এই বিষয়ে পরে বিবেচনা করে দেখা হবে। তবে জেল যদি প্যারোল দেয় তাহলে আদালতের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন বিচারপতি।

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। এরপরেই দু’বার কালীঘাটের কাকুকে তলব করে সিবিআই। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানে সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গত ৩০ মে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি।

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর