নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখনও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, আবার কখনও তৃণমূলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে সিবিআই-ইডি। আর এবার ইডি কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে বিস্ফোরক অভিযোগ করল। ইডির দাবি, "তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের থেকে টাকা নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিতেন কালীঘাটের কাকু।"
এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও ২ জনকে তলব করল ইডির আধিকারিকরা। ইডির দাবি, ‘কালীঘাটের কাকু’ সুজয় ভদ্রর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোম্পানির হদিশ পান আধিকারিকরা। আর সেই তিনটির মধ্যে একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ইডি। আর তারপরেই ওই একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও দুটি নাম। সেই সূত্রে এবার আরও ২ জনকে তলব করেছে ইডি।