নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক চমক উঠে আসছে! আর সেই চমকের জেরেই শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে! বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাদের নাম সংবাদের শিরোনামে রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হল কালীঘাটের কাকু সুজয় ভদ্র! আর বেশ কয়েকদিন আগেই কালীঘাটের কাকুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর ওই হানায় সুজয় ভদ্রর বাড়ি থেকে বেশ কয়কটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল! আর ওই নথি হাতে পেয়েই আরও তৎপর হয়েছেন ইডির আধিকারিকরা! শুধু তাই নয়, ওই তথ্য ধরেই আরও ২জনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


ইডির সূত্রের খবর, এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও ২ জনকে তলব করল ইডির আধিকারিকরা। ইডির দাবি, ‘কালীঘাটের কাকু’ সুজয় ভদ্রর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোম্পানির হদিশ পান আধিকারিকরা। আর সেই তিনটির মধ্যে একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ইডি। আর তারপরেই ওই একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও দুটি নাম। সেই সূত্রে এবার আরও ২ জনকে তলব করেছে ইডি।

ইডি সূত্রের দাবি, সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তথ্যের তালিকার ছিল বেশ কয়কতি সংস্থার নথিও। এরপর থেকেই ওই সংস্থাগুলির বিষয়ে আরও তথ্য পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সংস্থা গুলির সঙ্গে সুজয়বাবুর কী যোগ রয়েছে, কিংবা ওই সংস্থা গুলির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না! সেই সব বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে চাইছেন অফিসাররা। পাশাপাশি ওই সংস্থাগুলির কর্মচারীদের বয়ানের সঙ্গে, কালীঘাটের কাকুর বয়ান মিলিয়ে দেখা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।



উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম।
নিয়োগ দুর্নীতিতে তদন্তে তৎপর, উদ্ধার হওয়া নথির সাহায্যেই একের পর এক তলব









