Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু! আদালতে বিস্ফোরক অভিযোগ ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখনও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, আবার কখনও তৃণমূলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে সিবিআই-ইডি। আর এবার ইডি কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে বিস্ফোরক অভিযোগ করল। ইডির দাবি, “তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের থেকে টাকা নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিতেন কালীঘাটের কাকু।”

আরও পড়ুন: Bayron Biswas: বড় বক্তব্য আমি দেব না, কাজে করে দেখাবো! পাল্টা খোঁচা বাইরনের

প্রসঙ্গত, শুক্রবার আদালতে পেশ করা হয় তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ সহ তাপস মণ্ডল, কালীঘাটের কাকুকে। এদিন আদালতে পেশ হওয়ার সময় কালীঘাটের কাকুর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার ইডির বিরুদ্ধে সরব হন। এদিন কুন্তল বলেন, “ইডি মিথ্যা কথা বলছে। তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। ইডিকে আমি চ্যালেঞ্জ করছি। যদি ইডির ক্ষমতা থাকে, তাহলে আমার স্টেটমেন্টটা আদালতে পেশ করে দেখাক।”

Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু, দাবি ইডির
Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু, দাবি ইডির

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন বলেই দাবি করেছিল ইডি। এবার আদালতে ইডি দাবি করে জানায়, কুন্তলের থেকে ৭০ লক্ষ টাকা নিয়েছিল কালীঘাটের কাকু। তবে সেই টাকা একা নেননি সুজয়কৃষ্ণ ভদ্র। আর সেই ৭০ লক্ষ টাকা থেকেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও টাকা দিতে বলেছিলেন কালীঘাটের কাকু। এছাড়াও একাধিক তথ্য জানতে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি।

Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু, দাবি ইডির

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!

Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু, দাবি ইডির

Kuntal-র থেকে টাকা নিয়ে পার্থকে দিতেন কালীঘাটের কাকু, দাবি ইডির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর