নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভা শেষ করে বাগডোগরার উদ্দেশ্যে যাওয়ার সময়েই আচমকা দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময়েই সেবক বায়ুঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়। তবে অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লেগেছে। এই খবর পাওয়ার পরই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে এমআরআইয়ের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।
আরও পড়ুন: Mamata Banerjee-র হেলিকপ্টারের জরুরি অবতরণ, পায়ে-কোমরে চোট পেয়েছেন মমতা!


সূত্রে খবর, দুর্যোগের পর মুখ্যমন্ত্রীকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। রাজ্যপাল নিজেও এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। খবর পেয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করেন। দুজনের মধ্যে তিন মিনিট কথা হয়েছে। আরও জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে মমতাকে। সেখানেই তাঁর এমআরআই করা হবে বলে খবর। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর চত্বরে জরুরী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, এসএসকেএম হাসপাতাল চত্বরেও প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা রাখা হবে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন একথা তিনি টুইটারে নিজেই জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে নিরাপদ রয়েছে। তবে মুখ্যমন্ত্রী যে চোট পেয়েছেন তার জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে গ্রিন করিডোরে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হবে।



প্রসঙ্গত, এদিন দুপুর ১ টা নাগাদ মালবাজারে সভা শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কপ্টারে যেতে সময় লাগার কথা ১১ মিনিট। কপ্টার যখন উড়ান নেয় তখন আবহাওয়া ঠিকই ছিল। কিন্তু, আকাশে ওঠার পড়েই প্রবল বৃষ্টির সম্মুখীন হয় মুখ্যমন্ত্রীর কপ্টার। কালো মেঘ চোখ ঢেকে দেয়। কোনো রকম ঝুঁকি না নিয়ে জরুরী অবস্থায় সেবক এয়ার বেসে কপ্টারটি অবতরণ করান চালক। হেলিকপ্টারে জরুরি অবতরণের সময় পায়ে-কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee-র খোঁজ নিলেন রাজ্যপাল, এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী









