আসন্ন পঞ্চায়েতের প্রচারে উত্তরবঙ্গে সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সোমবার কোচবিহারে সভা করে মঙ্গলবার মালবাজারে সভা করেছেন মমতা। আর সেই সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথেই প্রবল বৃষ্টির কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার।
আরও পড়ুন: দিনহাটায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি! জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের


এরপর পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে অন্যদিকে উড়তে শুরু উড়তে শুরু করে। কিন্তু প্রথমে বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় তিনি তখনই কপ্টার নামাতে পারেননি। পরে মুখ্যমন্ত্রীর ওই কপ্টারটি জরুরি অবতরণ করা হয় সেবক এয়ার বেসে। তবে এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, হেলিকপ্টারে জরুরি অবতরণের সময় পায়ে-কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চপার থেকে নামতে গিয়ে এই চোট লাগে মমতার। আজ দুপুরে জলপাইগুড়ির জনসভা শেষে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই দুর্যোগের কবলে পড়ে চপারটি। ওই হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই তাঁর নিরাপত্তারক্ষী স্বরূপ গোস্বামী এবং সাংবাদিক বিশ্ব মজুমদার। যদিওবা তাঁদের সফরসঙ্গীরা নিরাপদে রয়েছেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গবার দুপুর ১টা নাগাদ মালবাজারে সভা শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কপ্টারে যেতে সময় লাগার কথা ১১ মিনিট। কপ্টার যখন উড়ান নেয় তখন আবহাওয়া ঠিকই ছিল। কিন্তু, আকাশে ওঠার পড়েই প্রবল বৃষ্টির সম্মুখীন হয় মুখ্যমন্ত্রীর কপ্টার। কালো মেঘ চোখ ঢেকে দেয়। কোনো রকম ঝুঁকি না নিয়ে জরুরী অবস্থায় সেবক এয়ার বেসে কপ্টারটি অবতরণ করান চালক।



সূত্রের খবর, আর কপ্টারে নয়। সেবক থেকে গাড়ি করেই বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিমানে করে তাঁর কলকাতায় ফেরার কথা। প্রসঙ্গত, পঞ্চায়েতের প্রচারে নেমে প্রথমেই উত্তরবঙ্গকে বেছে নেন মুখ্যমন্ত্রী। কোচবিহার ও মালবাজারে দুটি সভাও করেন তিনি। আগামী সপ্তাহে বীরভূমে প্রচারাভিযান চালাবেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee-র হেলিকপ্টারের জরুরি অবতরণ, চোট পেয়েছেন মমতা








