সোনার দামে ব্যাপক পতন, রেকর্ড হল কলকাতায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোনার দামে ব্যাপক পতন, রেকর্ড কলকাতায়। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত কয়েক মাসে। মাঝে গত মাসের ১১ তারিখে এক ধাক্কায় কিছুটা দাম কমলেও ফের বাড়তে শুরু করে এই মূল্যবান ধাতুর দাম। গরিব, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যায় সোনা। কিন্তু ৩ দিন ধরে ফের দাম কমতে শুরু করেছে সোনার।

আরও পড়ুনঃ সাবধান, কেন্দ্র নিষেধ করছে এই জাতীয় অ্যাপগুলি ডাউনলোড করতে!

চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সোনার মূল্য দাঁড়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়ায় ৫৩ হাজার ৬০০ টাকা। এরপর ১৭ই সেপ্টেম্বর একধাক্কায় কিছুটা দাম কমলেও তারপর ফের বাড়তে শুরু করে সোনার মূল্য।

এইভাবে গত কয়েকদিন দাম বাড়তে থাকার পর ফের ৩ দিন আগে থেকে কমতে শুরু করে সোনার দাম। গত চার দিনে ভারতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে মোট ২ হাজার ৯০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম কমেছে একই ভাবে ২ হাজার ৯০ টাকা।

আজ বৃহস্পতিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ভারতের বাজারে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম কমেছে ৬০ টাকা, ৮ গ্রামের দাম কমেছে ৪৮০ টাকা এবং ১০ গ্রামের দাম কমেছে ৬০০ টাকা। একই ভাবে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম কমেছে ৬০ টাকা, ৮ গ্রামের দাম কমেছে ৪৮০ টাকা এবং ১০ গ্রামের দাম কমেছে ৬০০ টাকা। ভারতের বাজারে ১০ গ্রাম সোনা ২২ ক্যারেটের মূল্য আজ ৪৮ হাজার ৪০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার মূল্য ১০ গ্রাম পিছু আজ ৪৯ হাজার ৪০০ টাকা।

সোনার দামে ব্যাপক পতন, রেকর্ড কলকাতায়। দেশের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও কমেছ সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ গ্রামে – ৪ হাজার ৮৯৪ টাকা। ৮ গ্রামে ৩৯ হাজার ১৫২ টাকা। ১০ গ্রাম পিছু ৪৮ হাজার ৯৪০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম আজ ১ গ্রাম পিছু ৫ হাজার ১৬৪ টাকা। ৮ গ্রামের দাম ৪১ হাজার ৩১২ টাকা। ১০ গ্রামের দাম ৫১ হাজার ৬৪০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন