বাজারে এলো মটোরোলা এজ ৫০ প্রো, দুর্দান্ত ফ্রন্ট ক্যামের, দেখুন স্পেসিফিকেশন ও দাম

Motorola Edge 50 Pro: ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে হাজির হয়েছে এই স্মার্টফোন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার ভারতে লঞ্চ হল মটোরোলা এজ ৫০ প্রো। ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে হাজির হয়েছে এই স্মার্টফোন। স্মার্টফোনের একটি অন্যতম আকর্ষণীয় ফিচার ওয়্যারলেস টার্বো চার্জিং, মটোরোলা জানিয়েছে, এই ফোনে ৩ বছর অপারেটিং সিস্টেম এবং ৪ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন: CSK-র জন্য খারাপ খবর, টুর্নামেন্টের মধ্যেই দেশে ফিরলেন মুস্তাফিজুর

moto3

রঙের ক্ষেত্রে তিনটে বিকল্প রয়েছে যা হল ব্ল্যাক বিউটি, লুক্স ল্যাভেন্ডার এবং মুনলাইট পার্ল। ফোনের দুটি ভ্যারিয়েন্ট হাজির করেছে সংস্থা। বাজারে মোটো এজ ৫০ প্রো স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য এর ৪ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ + ৬৮ ওয়াট চার্জার ভ্যারিয়েন্টের।

moto2

আবার উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ + ১২৫ ওয়াট চার্জার বিকল্পের দাম ৩৫,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। মটোরোলা এজ ৫০ প্রো : স্পেসিফিকেশন এই রকম। মটোরোলার এই স্মার্টফোনে পাবেন ৬.৭ ইঞ্চি ১.৫ K POLED ডিসপ্লে কার্ভ ডিসপ্লে সঙ্গে ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস।

বাজারে এলো মটোরোলা এজ ৫০ প্রো, দুর্দান্ত ফ্রন্ট ক্যামের, দেখুন স্পেসিফিকেশন ও দাম

moto4

ফোনে HDR10+ সাপোর্টও পাওয়া যাবে। মাল্টি টাস্কিংয়ের জন্য পাবেন Qualcomm Snapdragon ৭ জেন ৩ প্রসেসর যা ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি মেমরি সাপোর্ট করে। ফোনে অপারেটিং সিস্টেম পাবেন অ্যান্ড্রয়েড ১৪।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর