CSK-র জন্য খারাপ খবর, টুর্নামেন্টের মধ্যেই দেশে ফিরলেন মুস্তাফিজুর

Mustafizur Rahman: বায়োমেট্রিক পরীক্ষার জন্য তাঁকে যেতে হয়েছে দেশে। পুরো কাজটা সারতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৪ আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় মিনি নিলামে তাকে ২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস দলে জায়গা দেয়‌। এরপর টুর্নামেন্টের প্রথম থেকেই মুস্তাফিজুর চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। প্রথম ম্যাচেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে হার্দিকের অগ্নিপরীক্ষা, না জিতলে কড়া সিদ্ধান্ত নিতে পারে মুম্বাই

csk3

এই মুহূর্তে মুস্তাফিজুর ৩ ম্যাচে মোট ৭ উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপ নিজের দখলে রেখেছেন। তবে তিনি টুর্নামেন্ট চলাকালীন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বাংলাদেশে ফিরে গেলেন। আর তার কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।

csk1

ভিসা সংক্রান্ত বিষয়ে জরুরি কাজ করার জন্যই বাংলাদেশে ফিরতে হয়েছে মুস্তাফিজুরকে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে লেখা হয়েছে, বায়োমেট্রিক পরীক্ষার জন্য তাঁকে যেতে হয়েছে দেশে। পুরো কাজটা সারতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

CSK-র জন্য খারাপ খবর, টুর্নামেন্টের মধ্যেই দেশে ফিরলেন মুস্তাফিজুর

csk2

ফলে শুধু সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ নয়, একাধিক ম্যাচে মুস্তাফিজুরকে পাবে না চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর না থাকার অর্থ চেন্নাই সুপার কিংসের বোলিং বিভাগে একটা বড় ফাঁক থাকবে। ভিসা সংক্রান্ত কাজে মুস্তাফিজুরকে যে বাংলাদেশে যেতে হবে, সেই ব্যাপারে আগে জানা ছিল না চেন্নাই সুপার কিংসের। ফলে হঠাৎই তাঁর চলে যাওয়া চাপে ফেলে দিয়েছে সিএসকে-কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর