মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। কিন্তু, ২০২৪ আইপিএল টুর্নামেন্টে তাদের সময় একেবারেই ভালো যাচ্ছে না। এই মরশুম শুরু হওয়ার কয়েকমাস আগে, টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিল। এই সিদ্ধান্তের পরই ম্যানেজমেন্ট কার্যত ক্ষোভে ফেটে পড়ে।
আরও পড়ুন: সৌরভের দিল্লীর বিরুদ্ধে কেমন হবে নাইটদের একাদশ? কে হবেন ইমপ্যাক্ট প্লেয়ার

আর টুর্নামেন্টের শুরুতেই হারের হ্যাটট্রিক সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে। আর সেই কারণে আপাতত প্রত্যেকে মুম্বই ইন্ডিয়ান্স এবং হার্দিক পান্ডিয়াকে অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছে। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, সেটা হার্দিক নিজেও বুঝতে পারছেন। টানা তিন ম্যাচে পরাজিত হয়েছে মুম্বই।

এবার শুরু থেকেই সমর্থকরা বেঁকে বসেছে দল তথা নতুন ক্যাপ্টেনের উপর। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে হার্দিকের হাত থেকে নেতৃত্ব কেড়ে পুনরায় রোহিতের হাতে ব্যাটন তুলে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। গত সোমবার আইপিএল ২০২৪-এ নিজেদের তৃতীয় লিগ ম্যাচে মাঠে নামে মুম্বই ইন্ডিয়ান্স।
দিল্লির বিরুদ্ধে হার্দিকের অগ্নিপরীক্ষা, না জিতলে কড়া সিদ্ধান্ত নিতে পারে মুম্বাই

তাদের পরের ম্যাচ ৭ এপ্রিল ওয়াংখেড়েতেই। দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচের আগে মুম্বইয়ের অন্দরমহলে নেতৃত্ব বদলের হাওয়া বইতে শুরু করেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার্দিক যদি মুম্বইয়ের হয়ে টস করতে নামেন, তবে তাঁর কাছে সেটি অগ্নিপরীক্ষা হিসেবে বিবেচিত হতে পারে। দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে না পারলে হার্দিকের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিতে পারে মুম্বই।



