সৌরভের দিল্লীর বিরুদ্ধে কেমন হবে নাইটদের একাদশ? কে হবেন ইমপ্যাক্ট প্লেয়ার

KKR vs DC: প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলের প্রথম ম্য়াচ খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রুদ্ধশ্বাস ম্য়াচে কেকেআর শেষ ওভারের সাসপেন্স থ্রিলারে চার রানে জিতে যায়। কেকেআর দ্বিতীয় ম্য়াচ খেলল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। শুক্রবার এম চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারিয়ে শেষ হাসি হাসল কেকেআর।

আরও পড়ুন: কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচের দিনক্ষণ বদলে গেল, কবে দিন ঠিক হল

kkr4 1

ব্য়াক-টু-ব্য়াক জিতে ফ্য়ানদের মন ভালো করে দিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং। এদিন টস হেরে প্রথমে ব্য়াট করে আরসিবি তোলে ছয় উইকেটে ১৮২। জবাবে ১৯ বল হাতে রেখে কলকাতা সাত উইকেটে হেসেখেলে ম্য়াচ জিতে নেয়। এবার তাদের খেলা সৌরভের দিল্লীর বিরুদ্ধে। এর মধ্যেই বিশাখাপত্তনামে পৌঁছে গিয়েছে কেকেআর।

kkr6 1

প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম।

দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টার্ককে ফের সুযোগ দেওয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনও ক্রিকেটার। দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।

সৌরভের দিল্লীর বিরুদ্ধে কেমন হবে নাইটদের একাদশ? কে হবেন ইমপ্যাক্ট প্লেয়ার

kkr3 2

এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী (ইমপ্যাক্ট প্লেয়ার)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত