কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচের দিনক্ষণ বদলে গেল, কবে দিন ঠিক হল

KKR vs RR: কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাতের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। ১৪ এপ্রিলের পর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল ২১ এপ্রিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচের দিনক্ষণ বদলে গেল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএলের এই ম্যাচটির বল গড়ানোর কথা ছিল ১৭ এপ্রিল। কিন্তু ওই দিন রামনবমী থাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হতো না। সেই কারণে ম্যাচের ভেন্যু বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে বড় বদল কেকেআর-এ, বাদ হতে পারেন এই পেশার

kkr5

কিন্তু কলকাতা নাইট রাইডার্স অন্য কোনও ভেন্যুতে ম্যাচ খেলতে চায়নি। তারা সিএবি-র কাছে ম্যাচের দিনবদলের প্রস্তাব দেয়। ১৭ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ১৬ এপ্রিল। ওই দিন আমদাবাদে গুজরাত টাইটান্সের ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

kkr6

সেই ম্যাচের দিনও বদলে গিয়েছে। গুজরাতের ম্যাচটি পিছিয়ে অর্থাৎ এই ম্যাচ দু’টির দিন অদলবদল হল। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাতের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। ১৪ এপ্রিলের পর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল ২১ এপ্রিল।

কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচের দিনক্ষণ বদলে গেল, কবে দিন ঠিক হল

kkr7

মাঝে এই ম্যাচটি ঢুকল। পুলিশের অনুমতি পাওয়ার পরই বোর্ডকে জানিয়ে দিয়েছিল সিএবি। সরকারিভাবেই ১৬ এপ্রিলের কথা ঘোষণা হয়েছে। এক দিনের ব্যবধানে ম্যাচ, কেকেআর প্লেয়ারদের জন্য অস্বস্তির হলেও আর কোনও বিকল্প পাওয়া যাচ্ছিল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত