চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, চলছে পরিদর্শন

এবার ২০২৪ এর মধ্যেই পুরনো পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৩ সালেই এসপ্ল্যানেড-হাওড়া ময়দান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু একের পর ডেট পিছিয়ে গিয়েছে। নতুন বছর এসেছে। এবার ২০২৪ এর মধ্যেই পুরনো পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। পরের মাসের মধ্যেই শুরু হবে এসপ্ল্যানেড (Esplanade) -হাওড়া-ময়দান পরিষেবা। আজ সেই পরিদর্শন চলছে।

চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, আর কী জানা যাচ্ছে? 

আরও পড়ুনঃ অবশেষে ইডির মুঠোয় এল ‘ কালীঘাটের কাকু ‘ র গলা

আজ এই বিষয়টি পর্যবেক্ষণ এবং পরিদর্শন করার জন্য সফরে এসেছিলেন জনককুমার গর্গ (চিফ রেলওয়ে সেফটি কমিশনার)। আজ গোটা দিন তিনি সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে শিয়ালদহ মেট্রো পর্যন্ত পরিদর্শন করবেন। যদি সময় পাওয়া যায় তাহলে তিনি হাওড়া (Hawrah) ময়দান, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলিও পরিদর্শন করবেন।

চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, আর কী জানা যাচ্ছে? 
চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, আর কী জানা যাচ্ছে?

সবকিছু পরিদর্শন করে তিনি যাচাই করে দেখবেন কোথায় ফাঁক রয়েছে। কোথায় কী কী কাজ বাকি রয়েছে। পরিকল্পনা মাফিক কাজ এগোচ্ছে কিনা। বা পরিকল্পনা বদলানোর দরকার আছে কিনা। এর পর গোটা বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন সংশ্লিষ্ট মহল।

তবে পরিষেবা কবে থেকে পাকাপাকি ভাবে শুরু হতে চলেছে? সূত্রের খবর আগামী মাসেই নাকি শুরু হবে পরিষেবা। দুদিনের সফরের পরেই সিদ্ধান্ত গ্রহণ করবেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার। এরপর পেশ করবেন অফিশিয়াল নোটিশ (Official Notice)

চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, আর কী জানা যাচ্ছে? 

চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, আর কী জানা যাচ্ছে? 
চলতি মাসেই শুরু হবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবা, আর কী জানা যাচ্ছে?

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরের ডিসেম্বরেই (December) চালু হয়ে যাওয়ার কথা ছিল, ইস্ট – ওয়েস্ট মেট্রোর পরিষেবা। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেনি মেট্রো রেল। এবার আগামী মাসের মধ্যে পরিষেবা চালু হবে কিনা সেটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত