বুধবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত। ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে।
হাওড়া শহরের বেশিরভাগ বাসিন্দাই সরকারি জলের উপর নির্ভরশীল। খাওয়া, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, স্নান সবই চলে পুরসভার জলে। তাই এতটা সময় জল বন্ধ থাকার নোটিশে আতঙ্কিত বাসিন্দারা।
দিন দুয়েক আগেই হাওড়ার ড্রোনেজ ক্যানাল রোডের ইছাপুর দক্ষিণপাড়ার একটি বস্তিতে মারাত্মক আগুন লাগে এবং যে ঘটনার জেরে আগুনে পুড়ে খাক হয়ে যায় একাধিক বাড়ি। বৃহস্পতিবার সেই বস্তি এলাকা পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে এবং সঙ্গে তৈরি করে দেওয়া হবে পাকা বাড়ি। আগামী ১৫ই জানুয়ারির মধ্যে এই ক্ষতিপূরণ দেবার কথাও জানিয়েছেন ফিরহাদ।
ফের একবার বেড না পেয়ে মৃত্যুর অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের বাইরে পড়ে থেকে মৃত্যু হল হাওড়ার বাসিন্দা এক রোগিণীর। মৃতার নাম আকলিমা বেগম (৬৫)। বিনা চিকিৎসায় মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মৃতার পরিবার।
হাওড়ার আন্দুলের পথসভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার খটির বাজার গির্জাতলা থেকে আন্দুল বাস স্ট্যান্ড অবধি কয়েক হাজার গেরুয়া সমর্থক সুকান্ত মজুমদারের সঙ্গে পদযাত্রায় অংশ নেন। এরপর আন্দুল বাস স্ট্যান্ডে ক্ষুরধার বক্তব্য রাখেন রাজ্য গেরুয়া চিফ।