নজরবন্দি ব্যুরো: ফের দুর্ঘটনার সম্মুখীন রেল। রবিবার পণ্যবাহী মালগাড়ি কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার (Rail Accident) জেরে মালগাড়ির দুটি কামরা ছিটকে বেরিয়ে যায়। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। এর জেরে একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে। কিছু কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: জেলায় জেলায় পারদ নামল ১৫ ডিগ্রির নীচে, ৪৮ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা


সেন্ট্রাল রেলওয়ে সূত্রে খবর, রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ মালগাড়ির দুটি কামরা মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকা লাইনচ্যুত হয়ে যায়। গুরুত্বপূর্ণ লাইনে দুর্ঘটনাটি ঘটায় অন্যান্য ট্রেনের যাতায়াতে বাধা সৃষ্টি হয়েছে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ থাকে। মুম্বই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে।

রেল দুর্ঘটনার কারণে মুম্বই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পাঞ্জাব মেইল এক্সপ্রেস, নাগপুর দুরন্ত এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, মুম্বই হাওড়া এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস সহ ২০ টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যহত হয়েছে। আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস বতিল করা হয়েছে।


লাইন থেকে ট্রেনের কামরা ছিটকে বড় রেল দুর্ঘটনা, হাওড়াগামী বহু ট্রেন বাতিল

উল্লেখ্য, তামিলনাড়ুতে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ একটি মালগাড়ি চেন্নাই হারবরে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায়। পাঁচটি কামরা ছিটকে বেরিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে দক্ষিণ তামিলনানাড়ু থেকে চেন্নাইয়ের দিকে আসা বহু ট্রেনকে আটকে দেওয়া হয়েছে।







