কার্ডিওলজি বিভাগে নেই বেড, SSKM হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু রোগিণীর, শোকস্তব্ধ পরিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার বেড না পেয়ে মৃত্যুর অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের বাইরে পড়ে থেকে মৃত্যু হল হাওড়ার বাসিন্দা এক রোগিণীর। মৃতার নাম আকলিমা বেগম (৬৫)। বিনা চিকিৎসায় মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মৃতার পরিবার।

আরও পড়ুন: এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর

জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাওড়ার জগৎবল্লভপুরের এক হাসপাতালে ভর্তি হন মৃতা ওই প্রৌঢ়া। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ জগৎবল্লভপুর থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসে পরিবার।

কার্ডিওলজি বিভাগে নেই বেড, SSKM হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু রোগিণীর, শোকস্তব্ধ পরিবার

প্রথমে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে আকলিমাকে দেখেন চিকিৎসকেরা এবং তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তির কথা বলা হয়। পরিবারের অভিযোগ, প্রথমে কার্ডিওলজি বিভাগে তাঁকে ভর্তি নেবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে জানানো হয় সেখানে বেড খালি নেই।

কার্ডিওলজি বিভাগে নেই বেড, SSKM হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু রোগিণীর, শোকস্তব্ধ পরিবার

কার্ডিওলজি বিভাগে নেই বেড, SSKM হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু রোগিণীর, শোকস্তব্ধ পরিবার

কার্ডিওলজি বিভাগে নেই বেড, SSKM হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু রোগিণীর, শোকস্তব্ধ পরিবার

এরই মধ্যে গভীর রাতে আকলিমাকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানেও মেলেনি বেড। ভোররাতে ফের অসুস্থ আকলিমাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তখন ফের তাঁকে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ এমনই অভিযোগ পরিবারের। আউটডোর থেকে বেরোনোর পর হাসপাতালের বাইরেই মৃত্যু হয় আকলিমার। কান্নায় ভেঙে পড়েন পরিবার। তাঁদের আরও অভিযোগ, বারবার ফোন করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ফোন ধরেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত