Sukanta Majumdar on SLST Protest: এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাজার দিন পার হয়েছে SLST চাকরিপ্রার্থীদের আন্দোলনের। ধর্মতলায় আজ নজিরবিহীন দৃশ্যের সাক্ষী গোটা বাংলা। মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন এক মহিলা চাকরিপ্রার্থী। এবার চাকরিপ্রার্থীদের সমর্থনে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি সাফ জানালেন, এই শিক্ষামন্ত্রী থাকলে থাকলে জীবনেও চাকরি পাবেন না আন্দোলনকারীরা।

আরও পড়ুন: SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের

আজ সাংবাদিক বৈঠকে নবম-দ্বাদশ চাকরিপ্রার্থীদের আন্দোলনের হাজার দিন পূর্তি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “যোগ্য চাকরিপ্রার্থীরা দুর্ভাগ্যবশত চাকরি পাননি। এই সরকার থাকলে চাকরিও পাবেন না। কারণ, রাজ্যের শিক্ষামন্ত্রী নিজেও জানেন না এখানে ভ্যাকেন্সি কত! একেক সময় একেক কথা বলেন। এই শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না। শুধু চুপচাপ বসে থাকতে হবে।”

এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর
এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর

প্রসঙ্গত, আন্দোলনকারীদের বেশিরভাগই ২০১৬ সালের SLST চাকরি পরীক্ষার মেধাতালিকার অন্তর্ভুক্ত। কিন্তু অভিযোগ, সে বছরের মেধাতালিকা নম্বরের ভিত্তিতে প্রকাশ করা হয়নি। প্রথমে সল্টলেকে আর তারপর ধর্মতলায় তাঁদের আন্দোলন চলছে। আজ রাজ্যের তরফে কুণাল ঘোষ ধর্মতলার ধর্নামঞ্চে যান এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা বলেন। জানা গিয়েছে, আগামী সোমবার চাকরিপ্রার্থীদের ৬ জনের প্রতিনিধিদলের সাথের বৈঠকে বসবেন ব্রাত্য বসু।

এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর

এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর

এরকম শিক্ষামন্ত্রী থাকলে জীবনেও চাকরি হবে না, ব্রাত্যকে কটাক্ষ সুকান্তর

অন্যদিকে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “এ তো ভালো কথা। একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু দয়া করে ওখানে ড্রামাবাজি করবেন না। এখন দেখছি উত্তরবঙ্গে গিয়ে ড্রামাবাজি করছেন। সরকারি টাকায় এই প্রথম বিয়ে দেখলাম আমরা। আগামীদিনে আরও কী কী দেখতে হবে তাই ভাবি!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত