SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাজার দিন পার হয়েছে SLST আন্দোলনকারীদের। যে কারণে আজ উত্তাল ধর্মতলা। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়েও মেলেনি চাকরি। পেরিয়েছে ধৈর্য্যের সীমা। যে কারণে আজ মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন মেধাতালিকার অন্তর্ভুক্ত চাকরিপ্রার্থীদের। আর এক্ষেত্রে কিন্তু SLST চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াল সিপিআইএম। বিমান বসুর নেতৃত্বে ধর্মতলার লেনিন মূর্তি থেকে গান্ধীমূর্তি পর্যন্ত মিছিল করলেন বাম নেতা ও কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন: রাস্তায় হাজার দিন, জোটেনি চাকরি, মাথা মুড়িয়ে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীর

নজিরবিহীন দৃশ্য বাংলায়। তাও খোদ ধর্মতলায়। হাজার দিন হল রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন নবম থেকে দ্বাদশ স্তরের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। তবে এখনও মেলেনি চাকরি। পেরিয়েছে সহ্যের সীমা। ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে ধর্নামঞ্চের সামনে মাথা মুড়িয়ে প্রতিবাদ জানালেন রাসমণি পাত্র নামে এক মহিলা SLST চাকরিপ্রার্থী। সঙ্গে আরও একজন পুরুষ চাকরিপ্রার্থীও মাথা ন্যাড়া করে ফেললেন।

SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের
SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের

আজ মিছিলে এক বাম নেতা বলেন, “এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ব্যর্থতা। সামান্যতম মানবিকতা থাকলে এই সমস্যা মেটানো উচিৎ ছিল। আমরা প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের পাশে আছি। আজ হাজার দিন হয়ে গেল এরা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন করে চলেছে। শিক্ষামন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? এই সমস্যার সমাধান করতেই হবে। যারা অযোগ্য তাঁদের চাকরি বাতিল করে যোগ্যদের চাকরি দিতে হবে আর যারা চাকরি চুরি করেছে তাঁদের জেলে ভরতে হবে।”

SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের

SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের

প্রসঙ্গত, আজ ধর্মতলার ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দেন চাকরিপ্রার্থীরা। এই মঞ্চে তাঁর আগে বক্তব্য রাখেন বিমান বসু। সেখানে প্রায় কুণালের মুখোমুখি হয়ে পড়েন কুণাল। চাকরিপ্রার্থীদের সামনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন তিনি। আগামী সোমবার চাকরিপ্রার্থীদের ৬ জন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে ইচ্ছাপ্রকাশ করেছেন ব্রাত্য।

SLST চাকরিপ্রার্থীদের পাশে CPIM, বিমান বসুর নেতৃত্বে মিছিল বামেদের

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, “এই অপরাধের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গে ওদের (পড়ুন, SLST চাকরিপ্রার্থী) কথা বলেছেন। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। ওরা শেষমেশ বুঝে গিয়েছে যে ওরা আসলে ঠকছে। রাজ্যে অপশাসন চলছে।” বিমান বসু বলেছেন, “একজন মহিলা রাস্তায় বসে চুল কামাচ্ছেন। এটা দেখে অন্তত লজ্জা হওয়া উচিৎ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন