নজরবন্দি ব্যুরো: চলন্ত ট্রেনে আচমকাই গুলি চালানোর শব্দ। ভিড়ের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। কোথা থেকে গুলির আওয়াজ এল জানতেই হুড়োহুড়ি পড়ে যায়। চলন্ত ট্রেনের (Gun shoot at Local Train) মধ্যেই গুলি চালিয়ে আত্মঘাতী এক যুবক। কী কারণে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



আরও পড়ুন: মৃত্যুর ২৪ মিনিট পর চোখ খুললেন মৃতা! পুনরায় প্রাণ ফিরল দেহে, হতবাক চিকিৎসকেরাও
শুক্রবার হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে। ব্যস্ত সময় হওয়ায় ট্রেনে বেশ ভিড় ছিল। যাত্রীরা নিজেদের জায়গা করতেই ব্যস্ত ছিলেন। এমন সময়েই হঠাৎ গুলির আওয়াজ পাওয়া যায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর দেখা যায়, এক যুবক সিটের কোণায় পড়ে রয়েছেন। তাঁর সারা শরীর রক্তে মাখা। মাথা থেকে চুইয়ে রক্ত পড়ছে। জামাকাপড় রক্তে লাল। এমনকি ট্রেনের (Train) মেঝেতেও রক্ত ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে কয়েকজন মহিলা যাত্রী ভয় পেতে চিৎকার শুরু করেন।



সূত্রে খবর, মৃত যুবকের নাম শুভঙ্কর সাধুখাঁ। বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। এদিন হাওড়া-বর্ধমান লোকাল (Howrah Bardhaman Local Train) ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন। জানা গিয়েছে, শুভঙ্কর আপ হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন।
চলন্ত লোকাল ট্রেনে চলল গুলি, আত্মঘাতী পুলিশ কনস্টেবল

প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, ট্রেনে ওই যুবকের কাছে একটি ফোন আসে। কথা শেষ করে মোবাইল (Mobile) রাখার কিছুক্ষণের মধ্যেই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী (Suicide) হয়েছেন তিনি।







