Sukanta Majumdar: জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন মুখ্যমন্ত্রী, আন্দুলের পথসভায় বিস্ফোরক সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাওড়ার আন্দুলের পথসভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার খটির বাজার গির্জাতলা থেকে আন্দুল বাস স্ট্যান্ড অবধি কয়েক হাজার গেরুয়া সমর্থক সুকান্ত মজুমদারের সঙ্গে পদযাত্রায় অংশ নেন। এরপর আন্দুল বাস স্ট্যান্ডে ক্ষুরধার বক্তব্য রাখেন রাজ্য গেরুয়া চিফ।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের কারণ ‘অপয়া মোদী’, রাহুলকে শো-কজ নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, ২৯শে নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির বঞ্চনা সমাবেশ করার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিজেপির সংঘাত অব্যাহত। যেখানে মূল অথথি হিসাবে উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই সভায় প্রথমে পুলিশের তরফে অনুমতি না মেলায় হাইকোর্টে মামলা দায়ের করে গেরুয়া ব্রিগেড। সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা সাফ জানান, স্বাধীন রাষ্ট্রে সভা করার অনুমতি রয়েছে সকলের। পাল্টা আবার প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন মুখ্যমন্ত্রী, আন্দুলের পথসভায় বিস্ফোরক সুকান্ত

আজ এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “কেন মাননীয়া মুখ্যমন্ত্রী এত ভয় পাচ্ছেন? বিজেপিকে আটকানোর জন্য এত ভয় কিসের? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে একের পর এক মামলা করছেন আদালতে! এভাবে বিজেপিকে আটকানো যাবে না।”

জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন মুখ্যমন্ত্রী, আন্দুলের পথসভায় বিস্ফোরক সুকান্ত

জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন মুখ্যমন্ত্রী, আন্দুলের পথসভায় বিস্ফোরক সুকান্ত

সঙ্গে সুকান্ত আরও যোগ করেন, “কেন্দ্রের তরফে গরীব মানুষের জন্য টাকা পাঠানো হচ্ছে। আর সেই টাকা দিদির দলের নেতারা মেরে দিয়ে বান্ধবীদের খাটের তলায় লুকিয়ে রাখছে। এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী একজনকেও দেখিনি। হাওড়ার আইসি পঞ্চায়েত ভোটে তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করলেন। এই সব কিছুর হিসাব একদিন মানুষ দেবে।”

জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন মুখ্যমন্ত্রী, আন্দুলের পথসভায় বিস্ফোরক সুকান্ত
জনগণের ট্যাক্সের টাকায় মামলা লড়ছেন মুখ্যমন্ত্রী, আন্দুলের পথসভায় বিস্ফোরক সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর