Adipurush: প্রাণনাশের হুমকি ‘আদিপুরুষ’ পরিচালক ও সংলাপ লেখককে! জারি করা হল নিরাপত্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদিপুরুষ সিনেমা মুক্তির আগে থেকেই তা নিয়ে বিতর্কের শেষ ছিল না। চলতি মাসের ১৬ তারিখে বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই সিনেমা। মুক্তির পর থেকে একাধিক কটাক্ষ উঠেছিল আদিপুরুষকে ঘিরে। রাবনের সাজ পোশাক থেকে শুরু করে, হনুমানের মুখের ভাষা, সীতার সাজ, রামের গোঁফ আরও নানা বিষয় নিয়ে হয়েছিল সমালোচনা।

আরও পড়ুনঃ রথযাত্রায় সুখবর, বাবা হলেন RRR খ্যাত রামচরণ

এমনকি এই সিনেমা মুক্তি পরই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সম্প্রতি হুনুমানের মুখের ভাষা নিয়ে জোর বিরোধিতা শুরু হয়। এবার সেই সংলাপের জেরেই প্রাননাশের হুমকি পেল ‘আদিপুরুষ’ পরিচালক ও সংলাপ লেখক। যার জেরে বেজায় ভয় পেয়ে রয়েছে তারা। এমনকি নিরাপত্তাও দাবি করেছেন তারা।

355411865 1610240709461309 7630510584369769441 nসম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাংবাদিক বৈঠক চলছে। সেই বৈঠকে এক ক্ষত্রিয় করণী সেনার সদস্য আদিপুরুষের পরিচালক ওম রাউত এবং সংলাপ লেখক মনোজ মুন্তাসিরকে প্রান নাশের হুমকি দিচ্ছে।

346098448 226007490041700 964730405694907728 n

সেখানে সরাসরি ক্ষত্রিয় সেনাকে বলতে শোনা যায় ‘‘আমরা ওই পরিচালককে মেরে ফেলব। হাতে পেলে তাঁকে কেটেই ফেলব। আমরা মুম্বইয়ে একটি দল তৈরি করার পরিকল্পনা করছি। তাঁদের বলা হয়েছে অস্ত্র হাতে নিয়ে তৈরি থাকতে। পরিচালককে খুঁজে পেলেই তাঁকে মেরে ফেলা হবে।’’

প্রাণনাশের হুমকি ‘আদিপুরুষ’ পরিচালক ও সংলাপ লেখককে! নিরাপত্তা দিল মুম্বই পুলিশ

355555407 997701534558152 8894154062636144965 nশুধু তাই নয় আরও এক সেনা আদিপুরুষের সংলাপ নকল করে বলেন ‘‘শহর আপনার, ঘর আপনার, মুন্ডুও আপনার! স্রেফ জুতো পড়ে থাকবে ক্ষত্রিয় করণী সেনার।’’ ইতিমধ্যে এই হুমকি পাওয়ার পর পরিচালক ও সংলাপ লেখককে মুম্বই পুলিশের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত