Ram Charan: রথযাত্রায় সুখবর, বাবা হলেন RRR খ্যাত রামচরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে এলো সুখবর। প্রায় ১১ বছর পর বাবা হলেন অস্কার জয়ী নাটু নাটু সিনেমার অভিনেতা রামচরণ। আজ সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার কন্যা সন্তান হন। রামচরণ এবং স্ত্রী উপাসনার বিয়ে হয়েছে প্রায় ১১ বছর কেটে গিয়েছে। তবে এতদিন কোন সন্তান হয়নি তাদের। অবশেষে অপেক্ষার অবসান হল।পিতৃত্ব লাভ করলেন অভিনেতা রামচরণ।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ জুন, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

হায়দরাবাদের জুবিলি হিলস অ্যাপোলো হাসপাতালে উপাসনা এবং রামচরণের কন্যাসন্তানের জন্ম হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ আছে। বিয়ের এত বছর পর সন্তান আসায় বাবা এবং মায়ের পাশাপাশি তাদের পরিবারও খুব আনন্দে রয়েছে। সন্তান আশার খবর পেয়েই সকলের সাথে সেই খবর ভাগ করে নিলেন।

রথযাত্রায় সুখবর, বিয়ের ১১ বছর পর বাবা হলেন রামচরণ 
রথযাত্রায় সুখবর, বিয়ের ১১ বছর পর বাবা হলেন রামচরণ 

সম্প্রতি রামচরণের বাবা একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন ‘‘শ্রী হনুমানজীর আশীর্বাদে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উপাসনা ও রামচরণ তাঁদের প্রথম সন্তানকে পেতে চলেছেন।’’ কিছুদিন আগেই মাদার্স ডে গিয়েছে। সেই সময় উপাসনা গর্ভবতী ছিল। সেই দিনও তিনি মাতৃত্ব নিয়ে একটি পোস্ট করেছিলেন।

রথযাত্রায় সুখবর, বিয়ের ১১ বছর পর বাবা হলেন রামচরণ 

রথযাত্রায় সুখবর, বিয়ের ১১ বছর পর বাবা হলেন রামচরণ তিনি বলেছিলেন যে ১১ বছর পর মা হওয়া নিয়ে তিনি খুব খুশি। শুধু তাই নয় তিনি আরও স্পষ্ট করেন যে তিনি সমাজ বা সংসারের চাপে নয়। একেবারে নিজের ইচ্ছাতেই তিনি মা হচ্ছেন। অনুরাগীরা এই সুখবরে বেশ খুশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত