Covid19: এক ধাক্কায় করোনার গ্রাফ নিম্নমুখী বাংলায়, টেস্ট কমল ২০ হাজার!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিনেই ট্রেন্ড বদলেএক ধাক্কায় করোনার গ্রাফ নিম্নমুখী বাংলায়। গতকালের থেকে কমল মৃত্যুর সংখ্যাও। গত তিনদিন ধরে বাংলায় দৈনিক কোভিড মৃত্যুর গ্রাফ ছিল ঊর্ধ্বগামী। রবিবারের কোভিড বুলেটিন অনুযায়ী অবশেষে কমল দৈনিক সংক্রমণ ও কোভিড মৃত্যু হার। তবে ব্যাপকভাবে কমেছে পরীক্ষাও। গতকালের তুলনায় আজ প্রায় ২০ হাজার স্যাম্পেল টেস্ট কম হয়েছে।

আরও পড়ুনঃ ওমিক্রনই শেষ নয়, নিজেকে পরিবর্তন করে আরও ভয়ঙ্কর রূপে আসতে পারে করোনা!

আজ রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। যা গতকালের থেকে কিছুটা কম হলেও সার্বিক ভাবে দৈনিক মৃত্যুর গড়ে অনেকটাই বেশি। এখন পর্যন্ত কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৮৮ জন। রাজ্যের মৃত্যু গড় এখন ১.৬ শতাংশ। পশ্চিমবঙ্গ জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৯২৯ টি।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৯ হাজার ৯৭৩। এদিন টেস্ট হয়েছে ৫৩ হাজার ৮৭৬ টি। যা গতকালের থেকে প্রায় ২০ হাজার কম। এদিকে ঊর্দ্ধমুখী রয়েছে কলকাতার করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৫ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।

2ab9557f030146d2915ab785d07c246e 0001

চতুর্থ স্থানে রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। পঞ্চম স্থানে রয়েছে জেলা হাওড়া। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৮৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর বঙ্গের জেলা গুলিতেও। আজ দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৫৯৭ জন। এছাড়াও জলপাইগুড়ি জেলাতে আক্রান্ত হয়েছেন ৩০৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ২২১ জন। মৃত্যু হয়েছে ১ জনের।

এক ধাক্কায় করোনার গ্রাফ নিম্নমুখী বাংলায়, দেখুন বাংলার জেলাভিত্তিক করোনা পরিসংখ্যান

এক ধাক্কায় করোনার গ্রাফ নিম্নমুখী বাংলায়, দেখুন বাংলার জেলাভিত্তিক করোনা পরিসংখ্যান
এক ধাক্কায় করোনার গ্রাফ নিম্নমুখী বাংলায়, দেখুন বাংলার জেলাভিত্তিক করোনা পরিসংখ্যান

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর