নজরবন্দি ব্যুরোঃ গত দু’বছর ধরে গোটা পৃথিবী করোনায় আক্রান্ত। দু’বছর আগের করোনা নিজেকে পরিবর্তন করে করে বিভিন্ন সময় গোটা পৃথিবীর মানুষকে বার বার আক্রমণ করেছে। এই মুহূর্তে করোনাভাইরাস এর নতুন রূপ ‘ওমিক্রন’ যা গোটা পৃথিবীকে আবার তথস্ট করে তুলেছে তাদের সংক্রামনের গতিতে। তাই আপামোর বিশ্ববাসীর একটাই প্রশ্ন, কবে করোনা থেকে মুক্তি পাবে গোটা বিশ্বের জনজাতী।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা, পিছোতে পারে তারিখ
কবে পৃথিবীর বাতাস বিষমুক্ত হবে। এই নিয়ে বেশকিছু বিশেষজ্ঞ বলেছেন, ওমিক্রনিক সম্ভবত মহামারির শেষ ভেরিয়েন্ট বা স্ট্যান্ড। এরপর বিষমুক্ত হবে পৃথিবীর বাতাস। মাস্ক, স্যানিটাইজার, করোনা টিকা সবকিছু কে পিছনে ফেলে বিষ মুক্ত পৃথিবীতে আবার নতুন করে কাজ শুরু করবে বিশ্ববাসী। কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী আবার শোনালেন দুঃস্বপ্নের কথাস। তাদের মতে করোনাভাইরাসের দিন এখনো শেষ হয়নি। অমিক্রন এর পর কোভিডের আরো ভয়ঙ্কর স্টেন আসতে পারে পৃথিবীতে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, যত বেশি মানুষের শরীরে সংক্রমণ করতে পারবে ভাইরাস, তত বেশি করে সে নতুন ও শক্তিশালী রূপ ধারণ করতে সক্ষম হতে পারে। এই কারণেই ওমিক্রন নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা, মাস খানেকের কিছু বেশি সময়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে ভাইরাস। যেহেতু বর্তমান স্ট্রেনটি দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ধরে। এমনকী প্রতিষেধকের বেড়াজাল ডিঙিয়েও।
ওমিক্রনই শেষ নয়, নিজেকে পরিবর্তন করে আরও ভয়ঙ্কর রূপে আসতে পারে করোনা!
ফলে ভাইরাসটি ফের নতুন রূপ নেবে না বা শক্তি বাড়াবে না, এমনটা ভাবা ঠিক হবে না। আরও চিন্তার কথা, বিজ্ঞানীরা বলতেই পারছেন না, এরপরের ভ্যারিয়েন্ট কেমন হবে বা কতখানি মারণ ক্ষমতা থাকতে পারে তার। ফলে ভবিষ্যৎ পৃথিবী মহামারীর কী রূপ দেখবে, এমনকি পরবর্তী স্ট্রেনের ক্ষেত্রে চলতি কোভিড ভ্যাকসিন কাজে আসবে কিনা, সে সম্পর্কেও সন্দিহান বিজ্ঞানীরা। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত পৃথিবীর সমস্ত মানুষের টিকাকরণের উপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরাও।



