রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা, পিছোতে পারে তারিখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য সরকার। যেখানে খোলা মাঠে মেলার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা। কিন্তু সেই তারিখ কবে? তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। 

আরও পড়ুনঃ ‘তৃণমূলের থেকে অভিষেক আলাদা’, কল্যাণ কে তুলোধোনা দিলীপ ঘোষের।

করোনার তৃতীয় ঢেউয়ের আগে বুক সেলার্স গিল্ডের তরফে প্রথমে বলা হয়েছিল ৩১ জানুয়ারি হওয়ার কথা ছিল কলকাতা বইমেলার। চলার কথা ১৬ ফেব্রুয়ারি অবধি। সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, কলকাতা হাইকোর্টের তরফে পুরভোটের তারিখ পিছিয়ে দেওয়ার কারণে তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

তাঁর বক্তব্য, রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে সমস্ত বিধিনিষেধ মেনে বইমেলা করার কথা বলা হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার কথা জানানো হয়েছে। তবে এখনই বইমেলা হবে কী না তা বলা সম্ভব নয়।

রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা, কবে হচ্ছে?

রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা, কবে হচ্ছে?
রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা, কবে হচ্ছে?

উল্লেখ্য, গতকালই রাজ্যের তরফে বিধিনিষেধ বাড়ানো হয়েছে ৩১ জনুয়ারি অবধি। বলা হয়েছে, খোলা মাঠে মেলা করানোর অনুমোদন দিয়েছে সরকার। গতকালই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি। ফল ঘোষণা সম্ভবত ১৫ ফেরবুয়ারি। এই পরিস্থিতিতে কী বইমেলা করানো সম্ভব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর