সংক্রমণের তীব্রতা কমলেও বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল, আজ করোনার বলি ১৪৮

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণের তীব্রতা কমলেও বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল, আজ করোনার বলি ১৪৮। তবে রাজ্যের একাধিক জেলায় কমল করোনা সংক্রমণ। যদিও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল সংক্রমণের মাত্রা কে ছাপিয়ে সুস্থতার হার বেড়েছে রাজ্যের ১৮ টি জেলায়। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী সবথেকে সংক্রামিত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী ও কলকাতায় সংক্রামিতের থেকে সুস্থ হয়েছেন বেশি।

আরও পড়ুনঃ ভাঙা রাস্তা ফের ভাঙলে আগামী ৩ বছয় দায়িত্ব ঠিকাদারের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৫ জন, মৃত্যু হয়েছে ৪২ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন, মৃত্যু হয়েছে ৩২ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৪৯ এবং ১ হাজার ৯৪। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১২ জনের।

২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৬ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩১ হাজার ২৪৯ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১৫৪ জন। সংক্রমণের তীব্রতা কমলেও বাংলায় অব্যাহত মৃত্যুমিছিল, আজ করোনার বলি ১৪৮। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৫। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১২১ জন। যা সংক্রমণের গতি ছাপিয়ে গিয়েছে।

আজকের ১৯ হাজার ১২১ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৯৯ হাজার ১২০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৭ হাজার ১৬৫ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১১৩ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.৯৩ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯০.০৭ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান

bulletin 1 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর