অবৈধ সম্পত্তি দখলদারি, রাজ্য কে ২৫ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকার কে ২৫ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। অবৈধ সম্পত্তি দখলদারি মামলায় এই জরিমানা করা হয়েছে রাজ্য সরকার কে। সূত্রের খবর, সরকারি কর্মীদের সরকারি আবাসনে অনৈতিক এবং অবৈধ দখলদারির খেসারত গুনতে হল রাজ্য সরকার কে। রাজ্য সরকারের কাছে হাইকোর্ট তথ্য চেয়েছিল এই সংক্রান্ত বিষয়ে।

আরও পড়ুনঃ ভবানীপুরে জোর প্রচার বামেদের, তবুও মমতার মঞ্চেই এলেন প্রাক্তন বামনেতা 

কিছুদিন আগে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায় রাজ্যে এমন কতজন সরকারি অবসপ্রাপ্ত কর্মী রয়েছেন যারা অবসর গ্রহন করার পরেও সরকারি আবাসন খালি করে দেননি। পূর্ণাঙ্গ তথ্য তলব করেছিলে কলকাতা হাইকোর্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার সেই তথ্য জমা দিতে না পারায় জরিমানা করা হয়েছে হাইকোর্টের তরফে।

মূল ঘটনাঃ চন্দ্রাবতী দেবী প্রাক্তন সরকারি কর্মচারীর স্ত্রী প্রাপ্য পেনশনের থেকে কম পেনশন পাচ্ছেন, এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য সরকার জানিয়েছিল, যেহেতু অবসর নেওয়ার পরেও চন্দ্রাবতী দেবী এখনও সরকারি আবাসন দখল করে রয়েছেন, তাই তাঁর পারিবারিক পেনশনের পরিমাণ কিছুটা কম। সেখানে HRA বাদ দেওয়া হয়েছে।

অবৈধ সম্পত্তি দখলদারি

অবৈধ সম্পত্তি দখলদারি
অবৈধ সম্পত্তি দখলদারি

উল্লেখ্য, চন্দ্রাবতী দেবীর স্বামী ১৯৯৩ সালে অবসর গ্রহন করেছিলেন কিন্তু সরকারি আবাসন ছাড়েন নি। এই তথ্য জানতে পেরে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, চন্দ্রাবতী দেবীর স্বামীর মত কতজন এমন রয়েছেন যারা অবসর গ্রহন করার পরেই খালি করেননি সরকারি আবাসন। পাশাপাশি রাজ্যকে জানতে চাওয়া হয়েছিল এইসমস্ত কর্মীদের বিরুদ্ধে কেন কোন পদক্ষেপ নেয়নি সরকার?

কিন্তু হাইকোর্টের দেওয়া নির্ধারিত ৬ মাসের মধ্যেও সেই তথ্য জমা দিতে পারেনি রাজ্য। তাই রাজ্য সরকার কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। আগামি শুনানি হলে চলতি মাসের ২৯ তারিখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত