চলতি সপ্তাহের পরপর দুদিন সোনার দাম কমেছিল। মুখে হাসি ফুটেছিল ক্রেতাদের। কিন্তু বুধবার ফের দর হাঁকাল স্বর্ণ ধাতু। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৬০ টাকা। মঙ্গলে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৬ হাজার টাকা। তা আজ বেড়ে দাঁড়াল ৫৬,২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৬১ হাজার ১০০ টাকা, যে বুধে ঠেকল ৩১ হাজার ৩৬০ টাকা। দেখে নিন আজ কলকাতায় সোনার দাম কত?
মে মাসে সোনার দাম ওঠা-নামা করছে। চলতি মাসের শুরু থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। এই মাসেই স্বর্ণধাতুর দাম ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল। সোনা কিনতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠেছিল ক্রেতাদের। এবার মাসের শেষের দিকে দাম কমতে থাকায় স্বস্তি পেয়েছেন তাঁরা। তবে এই স্বস্তি কতদিন বহাল থাকে তা নিয়েও রয়েছে প্রশ্ন।
মে মাসের প্রথম থেকেই সোনার দর বেড়েছে। গত ৪ তারিখ ৬২ হাজারের গণ্ডি টপকে রেকর্ড দারে দাম বেড়েছিল সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৬২ হাজার ১৮০ এবং ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ৫৭ হাজার টাকা।
চলতি বছর মে মাসের শুরুর দিকে সোনার দাম কম থাকলেও কয়েকদিন যেতে না যেতেই চড়চড় করে দাম বাড়ছে। যার ফলে সোনার বাজারে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। এদিন বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে। যার ফলে দেশীয় বাজারে বাড়ছে সোনার দর।
করোনা মহামারীর সময়ে ব্যাপক হারে বেড়েছিল সোনার দাম। তারপর আর করোনা পূর্ববর্তী সময়কালীন দরে নামেনি সোনার দাম। মহামারী কাটিয়ে পরিস্থিতি আবার সচল হলে দর ওঠা-নামা করেছে।
শুক্রবার (৫ মে, ২০২৩) ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২২০ টাকা। সোনার পাশাপাশি একদিনের মাথায় বেড়েছে রুপোর দামও। এক কেজি রুপোর দাম বাড়ল ১ হাজার ১৫০ টাকা। জেনে নিন আজ কলকাতায় সোনার দাম কত?
লক্ষ্মীবারে সব রেকর্ড ভেঙে ৬২ হাজারের গণ্ডি পেরোল হলুদ ধাতুর দাম। চলতি মাস অর্থাৎ মে মাসের শুরুতে সোনার দাম কম থাকলেও ক্রমেই তা ঊর্ধ্বমুখী। এরফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের অস্বস্তি দেখা দিয়েছে।