নজরবন্দি ব্যুরো: ফের সোনার দামে অস্বস্তি! সোমবার সামান্য দাম কমলেও একদিনের মাথায় দর চড়ল সোনার। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১১০ টাকা। মঙ্গলবার (১৬ মে) হলুদ ধাতুর পাশাপাশি রুপোর দাম বেড়েছে এক কেজি ৩০০ টাকা। দেখে নিন আজ কলকাতায় কোথায় ঠেকল সোনা-রুপোর দাম!
আরও পড়ুন: সপ্তাহের শুরুতে স্বস্তি! সস্তা হল সোনা ও রুপো


১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ হাজার ১৯১ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৪৯ হাজার ৫২৮ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬১ হাজার ৯১০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ লক্ষ ১৯ হাজার টাকা।

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৫ হাজার ৬৭৫ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৪৫ হাজার ৪০০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৫৬ হাজার ৭৫০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৫ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা।



চলতি মাসের শুরু থেকেই সোনার দর ঊর্ধ্বমুখী ছিল। প্রথম দিকেই রেকর্ডহারে দাম বেড়েছিল হলুদ ধাতুর। ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল সোনার দর। বিয়ের মরশুমে মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৬১ হাজার ৮০০ টাকা। রুপোর দাম ৩ হাজার ৩০০ টাকা সস্তা হয়েছিল। ১ কেজি রুপোর বাটের দাম ৭৫ হাজার ১০০ টাকা।
একদিনের স্বস্তি কাটিয়ে ফের চড়ল সোনার দর! কলকাতায় সোনার দাম কত?








