নজরবন্দি ব্যুরো: বিগত দুইদিন ধরেই বেশ বেড়েছিল সোনা ও রুপোর দাম। যার ফলে অনেকটাই অস্বস্তি ফিরেছিল মধ্যবিত্তের। কিন্তু এবার সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম। যার ফলে খানিকটা স্বস্তি ফিরল মধ্যবিত্তের! তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, গুরুতর আহত দুইজনেই


উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা-রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু মে মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছেন বিক্রেতারাও।

জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে অপরিবর্তিত রইল সোনার দর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৬৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৬১ হাজার ৮০০ টাকা। আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দরও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৪ হাজার ৮০০ টাকা।



জানুন বিস্তারিত…
১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬৬৫ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৫,৩২০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬,৬৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬৬,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১৮০ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৯,৪৪০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬১,৮০০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১৮,০০০ টাকা
১ কেজি রুপোর দাম: ৭৪,৮০০ টাকা
সপ্তাহের শুরুতে স্বস্তি, সোনা ও রুপো সস্তা হওয়াতে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে








