ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, গুরুতর আহত দুইজনেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় কবলে ‘দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী ও পরিচালক। দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। ইতিমধ্যেই তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Akhil Giri: যারা অফিস না করে ধর্নায় বসে আছে, তাঁদের বেতন কেটে নেওয়া হোক! ফের বিতর্কে কারামন্ত্রী

সূত্রের খবর, রবিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন ‘দ্য কেরালা স্টোরি’র সিনেমার পরিচালক ও প্রধান অভিনেত্রী। হঠাৎই মাঝপথে তাঁদের গাড়ির দুর্ঘটনা ঘটে। আর সেও দুর্ঘটনায় আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন- দুইজনই গুরুতর আহত হন। এরপরেই তাঁদের তড়িঘড়ি করে হাস্পাতালে নিয়ে যাওয়া হয়।

ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, এখন কেমন আছেন তাঁরা
ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, এখন কেমন আছেন তাঁরা

জানা যাচ্ছে, পরিচালক ও প্রধান অভিনেত্রীর গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। গুরুতর চোট পান তাঁরা। যদিও পরিস্থিতি সামান্য নিয়ন্ত্রণে এলে অভিনেত্রী ট্যুইট করে নিজের সুস্থতার কথা জানান। ট্যুইট তিনি লেখেন, “আমি এখন ঠিক আছি। দুর্ঘটনার খবর পেয়ে অনেকে মেসেজ করছেন। আমাদের পুরো টিমই সুস্থ রয়েছে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।”

ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, এখন কেমন আছেন তাঁরা

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’র মুক্তির আগে থেকেই হাজারো বিতর্ক শুরু হয়। আর এরপর সিনেমা মুক্তির পর সেই বিতর্ক বেড়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। আর তার পরেই এবার সত্যিই দুর্ঘটনা ঘটল। তবে গতকালের দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, এখন কেমন আছেন তাঁরা

ভয়াবহ দুর্ঘটনায় কবলে দ্য কেরালা স্টোরির অভিনেত্রী ও পরিচালক, এখন কেমন আছেন তাঁরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত