Akhil Giri: যারা অফিস না করে ধর্নায় বসে আছে, তাঁদের বেতন কেটে নেওয়া হোক! ফের বিতর্কে কারামন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “যারা দিনের পর দিন অফিস আসছেন না, ঠিক মত নিজেদের কাজ করছেন না। আর বেতন নেওয়ার বেলাতে ঠিক বেতন নিয়ে নিচ্ছে। আমি বলব তাঁদের বেতন কেটে নেওয়া হক।” ডিএ আন্দোলনকারীদের প্রসঙ্গে এহেন মন্তব্য করেলন কারামন্ত্রী অখিল গিরি। আর অখিল গিরি এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: Partha-Arpita: ৩২২ দিন পর জেলের বাইরে বেরবেন পার্থর প্রেমিকা, অর্পিতার দেখা মিলবে ২৯ তারিখ

জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে জেলাশাসক অফিসের সভাঘরে একটি সভার আয়োজন করা হয়েছিল। আর সেইখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, কারামন্ত্রী অখিল গিরি, মন্ত্রী হুমায়ুন কবীর, ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান সৌমেন মহাপাত্র, বিধায়ক তরুণ মাইতি-সহ আরও অনেকেই। আর সেই সভা থেকেই ডিএ আন্দোলনকারীদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কারামন্ত্রী।

যারা অফিস না করে ধর্নায় বসে আছে, ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন অখিল গিরি
যারা অফিস না করে ধর্নায় বসে আছে, ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন অখিল গিরি

সভা থেকে কারামন্ত্রী অখিল গিরি ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিএ-র দাবিতে যারা যারা দিনের পর দিন আন্দোলন করছেন, ধর্নায় বসেছেন, তাঁরা তো কেউই ডিউটি করছেন না। কিন্তু বেতন নেওয়ার সময়েই কাজ না করেই বেতন নিচ্ছেন। এটা ঠিক নয়। দিনের পর দিন অফিস করবে না, কামাই করে ধর্নায় বসবেন। দিয়ে বেতন নিয়ে নেবেন! তাঁদের বেতন কেটে নেওয়া হোক।”

যারা অফিস না করে ধর্নায় বসে আছে, ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন অখিল গিরি

অখিল গিরি বলেন, “সময় মত অফিস করো, নিজেদের কাজ করো, আর কাজ শেষে বেতন নাও। অফিস কামাই করে ধর্নায় বসে, আন্দোলন করবে। দায়িত্ব পালন না করে, অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে হবে না।” আর এই সব মন্তব্যের পরেই তীব্র প্রতিবাদ করেছেন ডিএ আন্দোলনকারীরা। এপ্রসঙ্গে ডিএ আন্দোলনকারীরা বলেছেন, “বেতন কাটার কোন প্রশ্নই নেই! ঠিক মত ডিএ দিলে আমাদের ধর্নায় বসতে হয় না। আমরা আমাদের ন্যায্য দাবিতেই ১০৯ দিন ধরে আন্দোলনে সামিল হয়েছি। আমরা মন্ত্রীকে চ্যালেঞ্জ করছি পারলে আপনি বেতন কেটে দেখান।”

যারা অফিস না করে ধর্নায় বসে আছে, ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন অখিল গিরি

যারা অফিস না করে ধর্নায় বসে আছে, ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন অখিল গিরি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন