HomeTagsPurba Medinipur

Purba Medinipur

সবচেয়ে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে? নাম না করে ফের অধিকারী পরিবারকে নিশানা মমতার

পূর্ব মেদিনীপুরের সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে ফের একবার নাম না করে অধিকারী পরিবারকে নিশানায় নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'গদ্দার' বলে কটাক্ষও করলেন।

Suvendu-র গড়ে বড় ধাক্কা শাসকদলের! তৃণমূলকে হারাতে জোট বেঁধে নির্দলে দাঁড়াচ্ছেন কর্মীরাই

এবার ঠিক উল্টো চিত্র ধরা পড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে! সেখানে বড়সড় ধাক্কা খেল শাসক দল। নিজের দলকে হারাতেই নির্দলের হয়ে ভোটে লড়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের কর্মীরা! শুধু তাই নয়, ওই দলীয় কর্মীদের দাবি, তৃণমূল প্রার্থীরা যাতে না জিততে পারে সেই চেষ্টাই করবেন তাঁরা! তাহলে কি এবারের পঞ্চায়েতে জোর ধাক্কা খাবে জোড়াফুল? নাকি ভোটে জিতে সাগরদিঘির বিধায়কের মতোই তৃণমূলে ফিরে আসবেন তাঁরা?

Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, ফের সরগরম নন্দীগ্রাম

কর্মসূচী থেকে ২০ কিমি হাঁটার চ্যালেঞ্জ দিয়েছিলেন অভিষেক! তবে সেই চ্যালেঞ্জের পাল্টা দিতে নন্দীগ্রামে মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের দাবি, আগামী ১৬ জুন, শুক্রবার নন্দীগ্রামে মিছিল করবে বিজেপি। তবে পদযাত্রা নয়, বিজেপি শিবির পাল্টা জমায়াতে জোর দিচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের ধারনা, যদিও প্রকাশ্যে অভিষেকের পদযাত্রাকে পাত্তা না দিলেও তাঁর কর্মসূচীর পাল্টা সভা করতে চাইছে গেরুয়া সিবির।

Abhishek Banerjee: গদ্দারকে গ্রেফতার করবে ইডি-সিবিআই! শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই হুঙ্কার অভিষেকের

অভিষেকের নেতৃত্বে শুভেন্দুর ডেরায় এবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচী আয়োজিত হয়। যদিওবা তৃণমূলের জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমন ধরনের মিছিল আগে কখনই হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাতেই নন্দীগ্রামে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee: পরিস্থিতির চাপে আসতে পারিনি! প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা

সভামঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খাদিকুলে গিয়ে মমতা বলেন, "আমি আগেই আসার চেষ্টা করছিলাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি। এক রকম পরিস্থিতির চাপে পরেই আমি আসতে পারিনি। আমাকে একবার আসতেই হত। তাই আজ আমি পরিবারগুলোকে সাহায্য় করতে আজ এসেছি।"

Egra Blast: বিস্ফোরণের ঘটনায় কটক থেকে গ্রেফতার মূল অভিযুক্ত! CID-র জালে ভানুর পুত্র, ভাইপো

এগরা বিস্ফোরণের ঘটনায় অবশেষে কটক থেকে মূল অভিযুক্ত ভানু বাগ কে গ্রেফতার করল পুলিশ। ওড়িশা থেকে ভানু ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সেই খানের হাসপাতাল আহত অবস্থায় ভর্তি ছিল ভানু ও তার ছেলে! সেইখানে থেকেই তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, ভানুর ভাইপোকে গ্রেফতার করা হয়েছে।

Egra Blast: বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২, বারুদ মজুত করার দায়িত্বে ছিল ধৃতরা!

এগরা বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। স্থানীয় সূত্রের দাবি, বারুদ মজুত করার দায়িত্বে ছিল ধৃতদের! বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর ধৃতদের তোলা হবে কাঁথি মহকুমা আদালতে।

Trending Now