Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, ফের সরগরম নন্দীগ্রাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিয়রে পঞ্চায়েত নির্বাচন! তবে নির্বাচনের আগেই দুর্নীতির দায়ে অস্বস্তিতে শাসক দল। এহেন পরিস্থিতিতে রাজ্যে তৃণমূলের পুরনো হাল ফেরাতে জেলায় জেলায় নবজোয়ারের কর্মসূচীতে বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যাত্রায় একের পর এক চমক দিয়েছে তৃণমূল! এবার সেই রেশ কাটতে না কাটতেই অভিষেকের নেতৃত্বে শুভেন্দুর ডেরায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচী আয়োজিত হয়। আর সেই কর্মসূচী থেকেই শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Coromandel বিপর্যয়ে ৪০ জন মৃতের শরীরে নেই ক্ষতের চিহ্ন, কীভাবে মৃত্যু? উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কর্মসূচী থেকে ২০ কিমি হাঁটার চ্যালেঞ্জ দিয়েছিলেন অভিষেক! তবে সেই চ্যালেঞ্জের পাল্টা দিতে নন্দীগ্রামে মিছিল করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের দাবি, আগামী ১৬ জুন, শুক্রবার নন্দীগ্রামে মিছিল করবে বিজেপি। তবে পদযাত্রা নয়, বিজেপি শিবির পাল্টা জমায়াতে জোর দিচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের ধারনা, যদিও প্রকাশ্যে অভিষেকের পদযাত্রাকে পাত্তা না দিলেও তাঁর কর্মসূচীর পাল্টা সভা করতে চাইছে গেরুয়া সিবির।

Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, সভা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি
Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, সভা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি

প্রসঙ্গত, নন্দীগ্রাম পৌঁছাতে না পৌঁছাতেই জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “বিজেপির মেয়াদ আর এক বছর! তারপর সিবিআই-ইডি গদ্দারকে গ্রেফতার করবে। শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে? নিজের এলাকায় রাত ১০টায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও! কিন্তু আমার আছে! তাই আমি করছি।”

Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, সভা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি

সম্প্রতি এর আগেও নন্দীগ্রামে আসার পথেও জনসংযোগ কর্মসূচীতে অংশ নিয়ে শুভেন্দুকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “নন্দীগ্রামের শান্ত মাটিতে যে অশান্তির আগুন লাগিয়েছে, সেই গদ্দার জমানাত আগামীদিনে বাজেয়াপ্ত হতে চলেছে মানুষের হাতে। আগামীদিনে মেরদণ্ড সোজা রেখে লড়তে হবে।” যদিওবা অভিষেকের একাধিক হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। এপ্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি যাবে না, দুর্নীতিতে জনজোয়ারের পর যাবেন তিহাড়ে।”

Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, সভা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি

Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, সভা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন