পূর্ব মেদিনীপুরের সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে ফের একবার নাম না করে অধিকারী পরিবারকে নিশানায় নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গদ্দার’ বলে কটাক্ষও করলেন। বললেন, “গদ্দারবাবুরা সবথেকে বেশি খেয়েছে! সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা মঞ্চ থেকে জেলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: তাপসের তৃণমূল ত্যাগ! মানভঞ্জনে ব্যর্থ ব্রাত্য-কুণাল, এবার গন্তব্য বিজেপি?
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরেই স্কুলশিক্ষায় সব চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আমি সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে? আমি কারও চাকরি যেতে দেব না। সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে। নিজে ধরার পড়া ভয়ে কোর্টে গিয়েছে। চাকরি আটকাচ্ছে। গদ্দারই এখানে সব থেকে বেশি খেয়েছে। সব থেকে বেশি দুর্নীতি করেছে।’’

একই সঙ্গে তিনি জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার। মমতার কথায়, ‘‘আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করব। ২-৩ বছরের মধ্যে করে দেব। কেন্দ্রের কাছে হাত পাতব না। আমাকে বারবার বলেছে টাকা দেব। এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে।’’

সবচেয়ে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে? নাম না করে ফের অধিকারী পরিবারকে নিশানা মমতার
সম্প্রতিই বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৭ মার্চ ফের রাজ্যে আসছেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‘দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে। মানুষ মরে গেলে তাঁদের পাত্তা পাওয়া যায় না! এসে বলে, তারাই নাকি সব করেছে! তোমরা কী করছো ভাই? মাছের তেলে মাছ ভাজো আর মিথ্যে কথা বলো।’’




