Partha-Arpita: ৩২২ দিন পর জেলের বাইরে বেরবেন পার্থর প্রেমিকা, অর্পিতার দেখা মিলবে ২৯ তারিখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কত্ত গুলো দিন জেলেই আছেন দু’জনে। সামনা-সামনি দেখাও হয়নি অনেকদিন। তাই ভার্চুয়াল স্ক্রিনে একে অপরকে দেখে কি ‘হার্টবিট’ বেড়ে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের? গত মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে ‘অপা’-র ‘ইশারার প্রেম’ দেখে সেটাই মনে করছেন অনেকে। সেদিন অর্পিতাকে দেখেই স্ক্রিনের ওপার থেকে ‘লাভ সাইন’ দেখান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর এবার জেল থেকে বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছেন অর্পিতা।

আরও পড়ুনঃ প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ২০০০ টাকা, ভোটের প্রথম প্রতিশ্রুতি পালন কংগ্রেসের।

পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে আছেন কিনা তা দেখতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। অর্পিতার একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে। সঙ্গে উদ্ধার হয় নিয়োগ সংক্রান্ত একাধিক নথি এবং প্রায় ৫ কেজি সোনা। এরপর থেকেই জেলে রয়েছেন অর্পিতা।

৩২২ দিন পর জেলের বাইরে বেরবেন পার্থর প্রেমিকা, অর্পিতার দেখা মিলবে ২৯ তারিখ
৩২২ দিন পর জেলের বাইরে বেরবেন পার্থর প্রেমিকা, অর্পিতার দেখা মিলবে ২৯ তারিখ

আদালত সূত্রের খবর, গ্রেপ্তারির ৩২২ দিন পর অর্পিতার জামিনের আবেদন জানিয়ে মামলার শুনানির অনুমতি চান তাঁর আইনজীবীরা। ইডির পক্ষ থেকে দু’সপ্তাহের সময় চাওয়া হয়। অর্পিতার আইনজীবী সোহম বন্দ্যোপাধ‌্যায় জানান, এতদিন অর্পিতা ইডির সঙ্গে সহযোগিতা করেই এসেছেন, তাই তাঁরা তাঁর জামিনের জন‌্য আবেদন করেননি। এবার তাঁদের মনে হয়েছে, এখন জামিনের জন‌্য আবেদন করা যেতে পারে। তাই গ্রেপ্তারির ৩২২ দিন পর তাঁরা জামিনের আবেদন করে শুনানি চান।

৩২২ দিন পর জেলের বাইরে বেরবেন পার্থর প্রেমিকা, অর্পিতার দেখা মিলবে ২৯ তারিখ

80717 23 7 2022 18 15 40 2 PARTHACHATERJEEPRODUCEDINBANKSHALLCOURTBYED2 1

দু’পক্ষের আবেদন শোনার পর ২৯ মে এই শুনানির নির্দেশ দেয় ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালত। আইনজীবীরা ওই দিন অর্পিতা মুখোপাধ‌্যায়ের সশরীরে হাজিরার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে বিচারক নির্দেশ দেন, ২৯ মে অর্পিতা আদালতে সশরীরে হাজিরা দিতে পারেন। সেই কারনেই গ্রেফতার হওয়ার পর এই প্রথম জেলের বাইতে বেরোনোর সুযোগ পাচ্ছেন পার্থর প্রেমিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন