একটা ছবি, আর শুরু থেকেই তার থেকে জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক! তারকাবিহীন, স্বল্প বাজেটের এই ছবির থেকেই সকলেই অনেকটা আশা বেঁধেছিল। কিন্তু এরপর ট্রেলার লঞ্চ হওয়ার পর শুরু হয় বিতর্ক! আর সেই বিতর্কের জেরে এখন সারাদেশে এই মুহূর্তে চর্চায় রয়েছে সুদীপ্ত সেনের পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। শুধু চর্চায় নয়, একাধিক রাজ্যে এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল। সেই তালিকায় ছিল বাংলাও।
মুক্তি পেতে পারলে পশ্চিমবঙ্গ নয় কেন?’’ পাল্টা রাজ্য সরকারের যুক্তি, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য প্রশাসনের দায়িত্ব। রাজ্য সরকার প্রযোজক বিপুল শাহকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও খারিজ করে দিয়েছে।
ভয়াবহ দুর্ঘটনায় কবলে ‘দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী ও পরিচালক। দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অভিনেত্রী আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। ইতিমধ্যেই তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।
গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'। মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিজেপি শাসিত কয়েকটি রাজ্য এই ছবিকে করমুক্ত করেছে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মত রাজ্যে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। এর বিরোধিতা করে ছবি নির্মাতারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী ১৫ মে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।
ফের মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। বাংলার ছেলের ছবি বাংলায় নিষিদ্ধ কেন? প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ছবিটা দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্যই খোলা চিঠি লিখলেন পরিচালক!
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। টুইটে তিনি লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কাশ্মীর ফাইলস এবং আসন্ন ছবি ‘দ্য দিল্লি ফাইলস’ নিয়ে মিথ্যাচার করেছেন। তাঁর এই মন্তব্যের কারণে অভিষেক আগরওয়াল, পল্লবী যোশির সঙ্গে সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। টুইটে তিনি লিখেছেন, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কাশ্মীর ফাইলস এবং আসন্ন ছবি 'দ্য দিল্লি ফাইলস' নিয়ে মিথ্যাচার করেছেন। তাঁর এই মন্তব্যের কারণে অভিষেক আগরওয়াল, পল্লবী যোশির সঙ্গে সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে।"