The Kerala Story: ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত! ফের বিতর্কে সুদীপ্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একটা ছবি, আর তার থেকেই হাজারটা বিতর্ক! ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই এই ছবি বর্তমানে সারাদেশে চর্চায় রয়েছে সুদীপ্ত সেনের পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। আর যত সময় যাচ্ছে আরও চর্চায় আসছে এই ছবি। এহেন পরিস্থিতিতে ফের মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। বাংলার ছেলের ছবি বাংলায় নিষিদ্ধ কেন? প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ছবিটা দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্যই খোলা চিঠি লিখলেন পরিচালক!

আরও পড়ুন: TET: ফের প্রকাশ্যে নয়া তথ্য! ২০১৪-ই নয়, বেআইনি নিয়োগ হয়েছে ২০১২-র প্রাথমিকের টেটেও

প্রসঙ্গত, রাজ্যে অশান্তি এড়াতে বাঙালি পরিচালকের ছবিই বাংলায় নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে অশান্তি না ছড়ায় সেই কারণে বাংলাতেও ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। অন্যদিকে, যোগীরাজ্যেই এই ছবিটিকে করমুক্ত করা হয়েছে। মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশও সেই পথেই হেঁটেছে। এর আগেও এই সমস্ত বিষয়ে মুখ খুলেছিলেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। পরিচালক দাবি করে বলেন, “যারা এখন এই ছবি নিয়ে প্রতিবাদ-বিরোধ করেছেন, তাঁরা কেউই এই ছবিটা দেখেনি। দেখলে আর বিরোধ করত না।”

ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পরিচালকের
ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পরিচালকের

একবার ফের ছবি নিষিদ্ধ করার প্রসঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’র বাঙালি পরিচালক সুদীপ্ত বলেন, ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত! আমার তো তাই মনে হচ্ছে। যখন ‘পদ্মাবত’ নিষিদ্ধ হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছিলেন। আর এখন আমার ছবিটা তো দিদি দেখলেনই না! আমি বলছি, এই ছবিটার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কংগ্রেস এবং বিজেপি শাসিত রাজ্যেও ছবিটা দেখানো হচ্ছে। শুধু বাংলাতেই দেখানো হচ্ছে না।”

ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পরিচালকের

কি এমন আছে সুদীপ্ত সেনের পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’তে? যা বর্তমানে এতটা চর্চায় রয়েছে! তবে এই মুহূর্তে তারকাবিহীন, স্বল্প বাজেটের এই ছবি বিতর্কের জেরেই মুক্তির মাত্র চার দিনের মধ্যেই এই ছবি অনেক টাকা আয় করে ফেলেছে। লক্ষ্মী লাভে ভালো ভালো ছবিকে টেক্কা দিতে পারবে এই ‘দ্য কেরালা স্টোরি’। জানা যাচ্ছে, এখনও অবধি চার দিন মিলিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ প্রায় ৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই ছবির মোট আয় ৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পরিচালকের

ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পরিচালকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত