Gold Price: রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, সোনার দামের আগুনে পুড়ছে মধ্যবিত্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লক্ষ্মীবারেই ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল সোনার দর। বিয়ের মরশুমে লাফিয়ে দাম বাড়ায় কার্যত মাথায় হাট পড়েছে সকল ক্রেতাদের। কিন্তু এখনই স্বস্তি নেই। একদিনের মাথায় শুক্রবার ফের বাড়ল স্বর্ণ ধাতুর দাম। সোনার বাজারে হাত দিলেই ছ্যাকা লাগছে! কবে দাম কমবে? এই প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মনে।

আরও পড়ুন: Gold Price: ৬২ হাজারের গণ্ডি টপকে রেকর্ড ভাঙল সোনার দর, বিয়ের মরশুমে হাহাকার মধ্যবিত্তের

শুক্রবার (৫ মে, ২০২৩) ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২২০ টাকা। সোনার পাশাপাশি একদিনের মাথায় বেড়েছে রুপোর দামও। এক কেজি রুপোর দাম বাড়ল ১ হাজার ১৫০ টাকা। জেনে নিন আজ কলকাতায় সোনার দাম কত?

রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, আগুন লাগছে সোনার বাজারে 
রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, আগুন লাগছে সোনার বাজারে 

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ হাজার ২৪০।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৪৯ হাজার ৯২০।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬২ হাজার ৪০০।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ লক্ষ ২৪ হাজার।

রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, আগুন লাগছে সোনার বাজারে 
 

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ হাজার ৭২০ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৪৫ হাজার ৭৬০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫৭ হাজার ২০০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ লক্ষ ৭২ হাজার টাকা।

রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, আগুন লাগছে সোনার বাজারে

কলকাতা ছাড়াও দেশের অন্যান্য শহরে কেমন রয়েছে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম। চেন্নাই- ৫৭ হাজার ৭৫০, মুম্বই- ৫৭ হাজার ২০০, দিল্লি- ৫৭ হাজার ৩৫০, আমেদাবাদ- ৫৭ হাজার ২৫০, পাটনা- ৫৭ হাজার ২৫০, ভুবনেশ্বর- ৫৭ হাজার ২০০, নাসিক- ৫৭ হাজার ২৩০, নয়ডা- ৫৭ হাজার ৩৫০।

রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, আগুন লাগছে সোনার বাজারে 
রেকর্ডব্রেকিং দর হলুদ ধাতুর, আগুন লাগছে সোনার বাজারে 

উল্লেখ্য, মাত্র তিনদিনে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ৭০০ টাকা এবং ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে ৭৬০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর