নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুম শুরু হয়েছে। সোনার দোকানে ভিড় জমবে ক্রেতাদের। স্বর্ণ বিক্রেতাদের এখন ভরপুর লক্ষ্মীলাভের আশা। কিন্তু সেই আশায় কার্যত জল ঢালল সোনার দর। লক্ষ্মীবারে সব রেকর্ড ভেঙে ৬২ হাজারের গণ্ডি পেরোল হলুদ ধাতুর দাম। চলতি মাস অর্থাৎ মে মাসের শুরুতে সোনার দাম কম থাকলেও ক্রমেই তা ঊর্ধ্বমুখী। এরফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের অস্বস্তি দেখা দিয়েছে।
আরও পড়ুন: Gold Price Today: কোভিডের রেকর্ড ভাঙল আজকের সোনার দাম, মাথায় হাত মধ্যবিত্তের


৪ মে বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম বেড়েছে ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫৪০ টাকা। গত বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৮০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৮৮০ টাকা। একনজরে দেখে নিন আজ (বৃহস্পতিবার, ৪ মে) কলকাতায় কোথায় ঠেকেছে সোনার দাম।

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ হাজার ২১৮।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৪৯ হাজার ৭৪৪।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬২ হাজার ১৮০।
১০০ গ্রাম গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা : ৬ লক্ষ ২১ হাজার ৮০০।

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ হাজার ৭০০ টাকা।
৮ গ্রাম গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৪৫ হাজার ৬০০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫৭ হাজার টাকা।
১০০ গ্রাম গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা : ৫ লক্ষ ৭০ হাজার টাকা।


৬২ হাজারের গণ্ডি টপকে রেকর্ড ভাঙল সোনার দর, অস্বস্তিতে মধ্যবিত্ত

করোনার আবহে দেশজুড়ে বেড়েছে সোনার দাম। ২০২০ সালের আগস্টে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু। করোনা পরবর্তী সময়ে কিছুটা দাম কমলেও ৪৫ থেকে ৫০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল সোনার দর। কিন্তু ২০২২ সাল থেকে ফের দাম বাড়তে শুরু করে। ২০২৩ সালে পেরিয়ে যায় ৫৪ হাজারের গণ্ডি। সেই রেকর্ড ভেঙে এবার ৬২ হাজারের গণ্ডি টপকালো মূল্যবান ধাতুর দর।
সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বৃহস্পতিবার এক কেজি রুপোর দাম বাড়ল ৩০০ টাকা। কলকাতায় এক কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ৭৭ হাজার ১০০ টাকা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



