বিয়ের মরশুমে সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) বারংবার উত্থান-পতন এমন কিছু নতুন ব্যাপার না, প্রত্যেক বছরই একই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয় ক্রেতা-বিক্রেতাদের। এই পরিস্থিতিতে এ বছরও সোনার ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষদের বেশ চিন্তার মধ্যেই রেখেছে।
লকডাউনে চোখরাঙ্গানি, অনিশ্চয়তা বেকারত্বের যন্ত্রনার থেকে বাঁচতে ‘মোমো’কেই অস্ত্র করে নিয়েছিলেন বি এস সি পাস তরুণী। বাকি চাকরিহারাদের দলে লকডাউনে যুক্ত হয়েছিল মৌমিতা মিস্ত্রির নাম। কিন্তু জীবনের সংকট মুহূর্তে দাঁড়িয়ে ঠ্যালা গাড়ি নিয়েই শুরু করেছিলেন নতুন জীবন
এদিন বুধবার সোনার দামে এমসিএক্সে লাল চিহ্ন দেখা যাচ্ছে। এমসিএক্সে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ০.৩৫ শতাংশ অর্থাৎ ১৮০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০, ৯১৫ টাকায় ট্রেড করছে ৷ মঙ্গলবার সোনার দাম কমে ৫১ হাজার টাকা হয়ে গিয়েছিল।
বিগত কয়েক দশক ধরেই বিশ্বব্যাপী উৎপাদনের হাব হয়ে উঠেছে চিন। Apple -এর মতো সংস্থা ভারতে অ্যাসেম্বলি লাই তৈরির সিদ্ধান্ত নিলে তা দেখে অন্যান্য টেক সংস্থাগুলিও অনুপ্রাণিত হতে পারে।
এই নিলামে প্রায় ৮৮ হাজার ৭৮ কোটি টাকা খরচ করেছে আকাশ আম্বানির সংস্থা। 5G পরিষেবা চালু করার জন্য নিলামে মোট 24,740 MHz (700 MHz, 800 MHz, 1800 MHz, 3300 MHz এবং 26 GHz) এয়ারওয়েভ কিনেছে। বিশেষ করে অতিরিক্ত খরচে 700 MHz নিজেদের দখলে রেখে 5G লঞ্চে প্রতিযোগীদের থেকে কিছুটা এগিয়ে গিয়েছে জিও।
অতিমারিকালে চাহিদা অনেকটা কমে গিয়েছিল। পরে সোনা কেনার হিড়িক পড়ে। ভারতে সোনা শুধু গয়না হিসেবে পরা হয় না। নানা উৎসবে শুভ বলেও মনে করা হয়। আর বিয়ের অনুষ্ঠানে সোনা ছাড়া চলে না। সে কারণে বিয়ের মরসুমে সোনার চাহিদাও বেড়ে যায়। পরিসংখ্যান বলছে ২০২১ সালে দশকের সব থেকে বেশি সোনা আমদানি করেছে ভারত।