নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্মীপুজোর দুদিন পর পর দাম কমেছিল সোনার। ধনতেরাসে কমবেশি অনেকেই সোনা-রুপো কেনেন, তাই কি সোনার দামে লাগাতার পতন জারি রয়েছে? এদিন বুধবার সোনার দামে এমসিএক্সে লাল চিহ্ন দেখা যাচ্ছে। এমসিএক্সে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ০.৩৫ শতাংশ অর্থাৎ ১৮০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০, ৯১৫ টাকায় ট্রেড করছে ৷ মঙ্গলবার সোনার দাম কমে ৫১ হাজার টাকা হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষাক্ষেত্রে নয়া ফলক, দেশের সেরা ১০ স্কুলের তালিকায় যাদবপুর বিদ্যাপীঠের নাম


সোনার সঠিক দাম বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগে সাহায্য করে বা নিছক ব্যবহারের জন্য এই মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রে সাহায্য করে। এই মূল্যবান ধাতু কেনার আগে দেখে নিন দাম। রুপোর দামে বেশি পতন দেখা গিয়েছে। এমসিএক্সে এদিন রুপো ৭০০ টাকার থেকে বেশি নীচে এসে ট্রেড করছে। রুপোর দাম এদিন ৫৭,৮২০.০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি হচ্ছে। মঙ্গলবারও রুপোর দামে পতন দেখা গিয়েছিল। আন্তার্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম পতন দেখা গিয়েছে।

কী জানাল বিশেষজ্ঞরা ?
সাধারণত উৎসবের মরশুমে দাম বেড়ে থাকে সোনার। তবে বর্তমানে সোনার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সময় সোনা কেনা লাভজনক হতে পারে। সামনেই দীপাবলি। বিশেষজ্ঞদের মতে দীপাবলিতে সোনার দাম বাড়তে পারে। কমোডিটি এক্সপার্ট অনুজ গুপ্ত (Vice President at IIFL Securities) জানিয়েছেন, দীপাবলিতে সোনার দাম ৫২,০০০ টাকা প্রতি ১০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রুপোর দাম প্রতি কিলোতে ৬২,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, আগামী দিনে আরও বাড়তে পারে সোনার ও রুপোর দাম। তাই এক্সপার্টরা মনে করছেন বর্তমানে সোনা কিনে রাখা লাভজনক হতে পারে। আগামী দিনে আর্থিক মন্দা দেখা দিতে দিলে সোনার দাম বাড়তে পারে। সে ক্ষেত্রে সোনা লং টার্মে ভাল রিটার্ন দিতে পারে।


গত ১০ দিনে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। পরপর তিনদিন দাম কমেছে সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬,৬৫০ টাকা। এদিন দাম কমেছে রুপোরও। পুজোর পর কয়েকদিন সোনা-রুপোর দাম বাড়লেও লক্ষ্মীপুজোর পর থেকে কমছে সোনার দাম। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৭.০৮ মার্কিন ডলার। এদিন বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে খানিকটা। বুধবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৬৭.২০ মার্কিন ডলার।
ধনতেরাসের আগে এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার, পাবেন বিশেষ ছাড়ও

দিল্লির সরাফা বাজারেও সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে। রাজধানীতে সোনার দাম ৩৪৩ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,১০৫ টাকা হয়েছে। রুপোর দাম ১০৭১ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৫৮,৬৫২ টাকা হয়েছে।







