সরকার পরিবর্তনের পর প্রশাসনে বড়সড় ঝাঁকুনি—মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO) থেকে একসঙ্গে ১৬ জন শীর্ষস্তরের আধিকারিককে সরানোর সিদ্ধান্তে চাঞ্চল্য নবান্নে। সদ্য দায়িত্ব নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু -র প্রশাসনিক রদবদল যে দ্রুত গতিতে এগোচ্ছে, এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত।
সরকারি নোটিফিকেশন অনুযায়ী, এতদিন CMO-তে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একাধিক WBCS (Exe) আধিকারিককে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন বিভিন্ন পদমর্যাদার অফিসার—স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি স্তরের আধিকারিকরা। প্রশাসনিক মহলের মতে, এই বদলি নিছক রুটিন নয়, বরং নতুন করে প্রশাসনিক কাঠামো সাজানোর প্রস্তুতি।


মমতার CMO থেকে ১৬ আধিকারিককে তাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কারা কোন পদে ছিলেন জানুন

যাঁদের সরানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—
Special Secretary: Sudatta Chowdhury, Rahul Mazumder
Additional Secretary: Nitesh Dhali, Sovik Patra, Sankha Santra
Joint Secretary: Suman Paul, Binayak Ghosh Choudhury, Debamoy Chatterjee, Amitjyoti Bhattacharjee, Subhashis Ghosh
Sr. Deputy Secretary: Tilak Mouri Rakshit, Debjani Ojha, Sayak Deb, Susamay Biswas
Deputy Secretary: Arun Paul, Biswajit Dhang
একইসঙ্গে, এই আধিকারিকদের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। সূত্রের দাবি, তাঁদের মধ্যে অনেকেই পূর্বতন সরকারের বিভিন্ন মন্ত্রীর ঘনিষ্ঠ প্রশাসনিক দলে যুক্ত ছিলেন। ফলে এই রদবদলকে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে, নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছেন, তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ হতে পারে আগামী সোমবার। লোক ভবনে রাজ্যপালের উপস্থিতিতে সেই শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরই দফতর বণ্টনের ছবি পরিষ্কার হবে এবং নবান্নে বসতে পারে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।









