নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত ছবি হচ্ছে আদিপুরুষ। এই ছবি মুক্তির আগে থেকেই ছবি নিয়ে বহু বিতর্ক ছিল। ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই একাধিকবার সমালোচিত হতে হয়েছে। ধর্মীয় ভাবাবেগের আঘাতের অভিযোগে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। এমনকি এই ছবির পরিচালক এবং সংলাপ লেখককে এক ক্ষত্রিয় সেনা প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল। চলতি মাসের ১৬ জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল। সেই সময় এই টিকিটটি ২০০০ টাকা তেও বিকিয়ে ছিল।
আরও পড়ুনঃ দাম্ভিক খেলোয়াড়দের শীর্ষ দশে রয়েছেন যে তারকারা
ছবি মুক্তির অনেক আগে থেকেই প্রায় পাঁচ দিন আগে থেকেই টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল। সেই সময় সময় এই ছবির এত চাহিদা ছিল যে অনেকেই মুভির টিকিট বেশি মূল্য দিয়ে কেটে রেখেছিল। সেই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই, এমনকি কলকাতাও। এই অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই প্রায় এই ছবির বাজেটের অর্ধেক টাকা উঠে গিয়েছিল। তবে ছবি মুক্তি পাওয়ার দিন থেকেই অবস্থা যেন পরিণত হয়ে গেল। যদিও এই সিনেমা চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ছিল।

তার ওপর এই ছবিতে রামের চরিত্রে দেখা গেছে দক্ষিণী অভিনেতা প্রভাসকে সেই নিয়ে দর্শকদের মধ্যে আরও বেশি উৎসাহ ছিল। তার ওপর এটি ছিল হিন্দু মহাকব্য রামায়ণের সংস্করণ ছিল। ফলে দর্শকরা এই ছবি দেখার জন্য মুখিয়ে ছিল। এই সিনেমাটি হিন্দুর পাশাপাশি তামিল, তেলুগু, মারাঠি, উড়িয়া আরও বহু ভাষায় মুক্তি পেয়েছিল। তবে ছবি মুক্তির পর যে এহাল হবে ত বোধ হয় কেউই কল্পনা করতে পারেনি। কখনও রামের চেহারা, কখনও সীতার বেশ, কখনও রাবণের সাজপোশাক, কখনও খারাপ ভি এফ এক্স, কখনও আবার হনুমানের মুখের ভাষা সবমিলিয়ে এই ছবি দর্শক মহলে বিশেষ সাড়া পায়নি।
একধাক্কায় হ্রাস পেল আদিপুরুষের টিকিটের দাম, কবে দেখতে পাবেন এই মুল্যে?

ফলে চলতি সপ্তাহে আদিপুরুষ এর ব্যবসার অঙ্ক বেশ কম তুলনামূলক ভাবে। ফলে নিজেদের ব্যবসা ডুবে যাওয়ার ভয়ে ‘প্রত্যেক ভারতীয় দেখবে আদিপুরুষ’ এই উদ্যোগে ১৫০ টাকায় টিকিট বিক্রি শুরু করে। আগামী ২২ এবং ২৩ তারিখ এই দামেই মিলবে টিকিট। তবে কতদিন অবধি চলবে এই অফার সেটি এখনও নিশ্চিত করেন নি।



