ফের অভিষেকের পদযাত্রা বাতিল হল ত্রিপুরায়, প্রায় দু’মাস নিষেধাজ্ঞা বিপ্লব সরকারের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকমাসে বিপ্লবের রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেছে ঘাসফুল শিবির। তবে কোনটাই নির্বিঘ্নে নয়। চলতি মাসের ১৫ তারিখে ত্রিপুরায় ঐতিহাসিক পযযাত্রার পরিকল্পনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মেলেনি অনুমতি, ১৬ তারিখের আবেদনও নাকচ করে সরকার। তাই ২২ তারিখ মিছিল করতে চেয়ে ফের আবেদন করেছিল তৃণমূল। কিন্তু ফের অভিষেকের পদযাত্রা বাতিল হল ত্রিপুরায়। শুধু ২২ সেপ্টেম্বর নয়, ৪ নভেম্বর পর্যন্ত মিছিল করা যাবে না জানিয়েছে ত্রিপুরা প্রশাসন।

আরও পড়ুনঃ ভোটের আগেই ভাঙন কংগ্রেসে, অভিষেকের হাত ধরে তৃণমূলে আসছেন অধীর ঘনিষ্ঠ মইনুল

গত ১৫ই সেপ্টেম্বর পদযাত্রা করার অনুমতি চেয়েছিল তৃণমূল। সেই আবেদন নাকচ করে ত্রিপুরা পুলিশ। পরে ১৬, ১৭ তারিখেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু হাল ছাড়ার পাত্র নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২২ তারিখ মিছিল করতে চেয়ে ফের আবেদন করে তৃণমূল। মামলা গড়ায় হাইকোর্টে। কিন্তু এখন ফের অভিষেকের পদযাত্রা বাতিল হল ত্রিপুরায়। কিন্তু কেন?

সূত্রের খবর, আগামি ৪ই নভেম্বর পর্যন্ত সমস্ত মিটিং মিছিল বিক্ষোভ সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা প্রশাসনের তরফে। বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন সহ ১৪৪ ধারা জারি রয়েছে ত্রিপুরায়। সেই কারনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সভা বা পদযাত্রা করার অনুমতি দেওয়া যাচ্ছে না।

এদিকে মিছিল করার অনুমতি চেয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। আজ ত্রিপুরা হাইকোর্টে সরকারের পক্ষ থেকে নথি পেশ করা হয়, ঠিক কি কারনে মিছিল বা মিটিং করতে দেওয়া হচ্ছে না তাঁর স্বপক্ষে। সব দেখে আদালত জানিয়ে দেয় সরকারের প্রশাসনিক কাজকর্মে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।

ফের অভিষেকের পদযাত্রা বাতিল হল ত্রিপুরায়, প্রায় দু’মাস নিষেধাজ্ঞা বিপ্লব সরকারের!

অভিষেকের পদযাত্রা নিয়ে বিপাকে বিপ্লব, সরকারের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর