Abhishek Banerjee: অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ, তৃণমূল সাংসদের মামলায় ‘অসন্তুষ্ট’ হাইকোর্ট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি সৌমেন সাহার বেঞ্চে। সেখানেই বিচারপতি বলেন, এই মামলায় তথ্য অসম্পূর্ণ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে প্রথম তলব, অভিষেকের কাছে গেল নোটিস

Shamim Ahamed Ads

বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে ১০ টায় শুনানি হওয়ার কথা ছিল। শুনানির শুরুতেই মামলায় ত্রুটি খুঁজে পায় আদালত। সূত্রে খবর, আবেদনকারী হিসেবে অভিষেকের বদলে সই রয়েছে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের। কোনও অথারাইজেশন লেটারও নেই। মূলত মামলাকারী সই না করতে পারলে সেক্ষেত্রে তাঁর বাবা অথবা মা সই করতে পারেন কিন্তু সাথে একটি সম্মতিমূলক চিঠি (অথারাইজেশন লেটার) দেওয়া হয়। এই মামলার ক্ষেত্রে সেটা নেই। দ্রুত এই মামলার ত্রুটি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত।

অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ, তৃণমূল সাংসদের মামলায় 'অসন্তুষ্ট' হাইকোর্ট!

মামলার শুরুতেই ত্রুটি পাওয়ায় মামলার শুনানি পিছিয়ে যায়। বুধবার দুপুর ২ টো থেকে ফের শুনানি শুরু হবে। গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করে। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইডি আধিকারিকদের তদন্তে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বিচারপতির সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক।

অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ, তৃণমূল সাংসদের মামলায় 'অসন্তুষ্ট' হাইকোর্ট!

মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। শুনানি পিছিয়ে বুধবার করা হয়। গতকাল ডিভিশন বেঞ্চ এদিন তৃণমূল সাংসদের আইনজীবীকে প্রশ্ন করেন, “রাজনৈতিক কর্মসূচি আছে সেটা ইডিকে জানানো হয়নি কেন? এটা জানানো উচিৎ ছিল।” আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে তলব করা হয়। শুনে বিচারপতি সৌমেন সেন বলেন, ‘‘আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? আপনি যে যাবেন না সেটাকে ইডিকে জানানো উচিত ছিল।’’

অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ, তৃণমূল সাংসদের মামলায় ‘অসন্তুষ্ট’ হাইকোর্ট!

অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ, তৃণমূল সাংসদের মামলায় 'অসন্তুষ্ট' হাইকোর্ট!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত