মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? একেবারে উপরাষ্ট্রপতি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? তাঁকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। শোনা যাচ্ছে, উপরাষ্ট্রপতি হতে চান তিনি। আবার রাজনৈতিক মহলের ধারণা, ক্ষমতায় থাকলেও বিজেপির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে তাঁর দলের। এমনকি বিধানসভার ভিতরেও সরব শরীক দল বিজেপিকে সরব হতে দেখা গেছে তাঁর বিরুদ্ধে। তাই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ India to Buy Oil from Russia: কোণঠাসা রাশিয়ার কাছ থেকে জলের দামে তেল কিনছে ভারত

অবশ্য রাজ্যসভার নিয়ে জল্পনা নিজেই জিইয়ে রেখেছেন নীতিশ। কারণ, লোকসভায় প্রার্থী হবেন তিনি? এই প্রশ্নের জবাবে নীতিশ জানিয়েছিলেন, সেবিষয়ে কোনও পরিকল্পনা নেই। রাজ্যসভার প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ১৬ বছর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তাই তাঁর এবিষয়ে কোনও আপত্তি নেই।

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? একেবারে উপরাষ্ট্রপতি!
মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? একেবারে উপরাষ্ট্রপতি!

এরপরেই অঙ্ক মিলিয়ে দেখা যায় উপরাষ্ট্রপতি পদে ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হয়ে আসছে। সেকারণেই রাজ্যসভা থেকে জায়গা দেওয়া হতে পারে তাঁকে। তবে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ইঙ্গিত অনেক আগে থেকেই দিয়েছেন তিনি। তাই রাজ্য ছেড়ে এবার জাতীয় রাজনীতিতে পা রাখার জন্যই এই বার্তা দিলেন।

উল্লেখ্য, এর আগে পাঁচ বার নালন্দা কেন্দ্র থেকে লোকসভায় গেছেন নীতিশ কুমার। এরপর রাজ্যসভাতে গেলেও অবাক করা কিছু হবে না। কারণ, লালু প্রসাদ যাদব, সুশীল মোদিদের মতো বর্ষীয়ান নেতারা দুটি কক্ষেই জায়গা পেয়েছেন। তাই তাঁর রাজ্যসভার যাত্রা স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? গুজব বলছেন জেডিইউ নেতারা 

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? গুজব বলছেন জেডিইউ নেতারা 
মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? গুজব বলছেন জেডিইউ নেতারা

তবে রাজ্যসভায় আসছেন না একথা স্পষ্ট করেছেন জেডিইউয়ের বর্ষীয়ান উপেন্দ্র খুশওয়াহা, সঞ্জয় ঝাঁদের মতো নেতারা। তাঁদের কথায়, এধরনের জল্পনা সত্য থেকে অনেকটা দূরে। এধরনের কোনও সিদ্ধান্ত নেননি নীতিশ কুমার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর