নেট দুর্নীতির তদন্তে গিয়ে মার খেলেন সিবিআই গোয়েন্দারা। ভাঙচুর করা হল তাঁদের গাড়ি। নকল আধিকারিক ভেবে তাঁদের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশের সহযোগিতায় সিবিআইয়ের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
এই নতুন ক্যাম্পাসটি তৈরি হয়েছে রাজগীরে। ৪০টি বিশাল বিশাল শ্রেণিকক্ষ রয়েছে। যেখানে মোট ১৯০০ জন পড়ুয়ার বসতে পারবে। এক একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০০ পড়ুয়া একসঙ্গে পঠনপাঠনে অংশ নিতে পারবেন।
রবিবার রাজ্যে পা রাখার কথা ছিল অমিত শাহের। লোকসভার প্রাক্কালে ঠাসা কর্মসূচি নিয়েই আসবেন বলে জানা যায়। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করার কথা ছিল তাঁর।
মিছিল চলাকালীন জিটি রোডের ওপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় এক বন্দুকধারীর ছবি পোস্ট করে ট্যুইট করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বন্দুকধারী যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। তেমনই এখনও অশান্ত রয়েছে বিহার। রবিবার সেখানে দলীয় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া মন্তব্য পেশ করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অশান্তকর পরিবেশ গড়ে তোলার জন্য দাঙ্গাবাজদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝোলানো হবে।
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতার কারণে গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ বৃহস্পতিবার জীবন যুদ্ধে পরাজিত হন তিনি।