বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ছবি প্রকাশ করেছে রেল। মঙ্গল নিউ জলপাইগুড়ি স্টেশনে কারশেডে ট্রেন ঢোকার সময় পাথর ছোঁড়া হয়। রেলের প্রকাশ করা ছবিতে স্পষ্ট চার জনকে দেখা গিয়েছে। ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে রেল। জানা যাচ্ছে, এই চারজন ব্যক্তি আসলে নাবালক। ইতিমধ্যেই তাদের আটক করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এবার মুখ খুললেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। রাজনীতিতে প্রবেশ করার পর এবং নিজের বিহারের রাজনৈতিক দলের ঘোষণা করার পর থেকেই একটাই প্রশ্ন রাজনৈতিক মহলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। সেটা হল প্রশান্ত কিশোর কি নির্বাচনে লড়বেন?
সদ্য সরকার বদল হয়েছে বিহারে। তারপরে উপনির্বাচন ক্ষমতাসীন আরজেডির জন্য এক কঠিন পরীক্ষার সমান ছিল। পাঁচ রাজ্যের উপনির্বাচনে ব্যাপক জয় বিজেপির, এর মধ্যেও আসন ধরে রাখল আরজেডি। যা বিহারের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কেন্দ্রিয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় শনিবার বিহার জুড়ে ২৪ ঘন্টার বন্ধের ডাক দিইয়েছে সমস্ত ছাত্র সংগঠনগুলি। শনিবারেও অগ্নিগর্ভ বিহার। একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেলওয়ে। ভয়ঙ্কর পরিস্থিতি সারা পাটনা জুড়ে।
‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ বা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র হয়ে ওঠে দেশের একাধিক রাজ্য। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শুরু হয়েছে আন্দোলন। সবথেকে বেশী প্রভাব পড়েছে বিহারে। অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার।