PK: নির্বাচনে কি দাঁড়াবেন ভোট কুশলী ? উঠছে প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এবার মুখ খুললেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। রাজনীতিতে প্রবেশ করার পর এবং নিজের বিহারের রাজনৈতিক দলের ঘোষণা করার পর থেকেই একটাই প্রশ্ন রাজনৈতিক মহলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। সেটা হল প্রশান্ত কিশোর কি নির্বাচনে লড়বেন? সেই বড় প্রশ্ন নিয়েই মুখ খুললেন পিকে। দিলেন তাঁর সোজা জবাব।

আরও পড়ুন: টিকিট দেয়নি দল, মোবাইল টাওয়ারে চড়ে বসলেন প্রাক্তন কাউন্সিলর

সম্প্রতি বিহারের একটি কর্মসূচিতে গিয়েছিলেন পিকে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, আগামী দিনে নির্বাচনে লড়াই করবেন কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন,’আমি কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? আমার এই ধরনের কোনও আকাঙ্খা নেই।’

 

 নির্বাচনে কি দাঁড়াবেন ভোট কুশলী ? উঠছে প্রশ্ন
 নির্বাচনে কি দাঁড়াবেন ভোট কুশলী ? উঠছে প্রশ্ন

প্রসঙ্গত, গত অক্টোবর মাস থেকে পশ্চিম চম্পারণ জেলা থেকে পদযাত্রায় বেরিয়েছেন প্রশান্ত কিশোর। রাজ্য়ের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে প্রায় ৩৫০০ কিলোমিটার এই যাত্রা চলবে। সময় লাগবে প্রায় ১২ থেকে ১৮ মাস। অনেকের মতে এই পদযাত্রা পিকের নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার প্রবেশ পথ।

 নির্বাচনে কি দাঁড়াবেন ভোট কুশলী ? উঠছে প্রশ্ন

pk 3যাত্রা শেষেই তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেবেন। তবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন ভোটকুশলী। এর আগে একাধিকবার নির্বাচনের লড়াই করার বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে বরাবর নিজের অবস্থানে অনড় থেকেছেন প্রশান্ত কিশোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন